1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামকে ওয়ান্টেড লিস্টে রাখল রাশিয়া

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২৯ মে, ২০২৩
  • ১২৮ জন দেখেছেন

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামকে ওয়ান্টেড লিস্টে রেখেছে রাশিয়া। রুশ গণমাধ্যম, আল আবিরার খবরে বলা হয়েছে  সিনেটর লিন্ডসে গ্রাহামকে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওয়ান্টেড লিস্টে রেখেছে।

গত শুক্রবার লিন্ডসে গ্রাহাম এবং প্রেসিডেন্ট জেলেনস্কির একটি বৈঠকের সম্পাদিত ভিডিও প্রকাশ করে ইউক্রেন। ওই ভিডিওতে গ্রাহামকে বলতে শোনা যায়, ‘রাশিয়ানরা নিহত হচ্ছে।’ এরপর তাকে বলতে শোনা যায়, ইউক্রেনকে সহায়তায় ওয়াশিংটন যে ডলার ব্যয় করেছে সেটা যুক্তরাষ্ট্রের ব্যবহার করা সর্বোত্তম অর্থ।

রাশিয়া এই ভিডিওর ব্যাপক সমালোচনা করে। এরপর ইউক্রেন এ সংক্রান্ত পূর্ণ ভিডিও প্রকাশ করে যাতে লিন্ডসে গ্রাহামের এই দুটো মন্তব্যের কোনো যোগসূত্র পাওয়া যায়নি।

রবিবার রাশিয়ার তদন্ত দল (ফেডারেল ইনভেস্টিগেটিভ কমিটি) বলেছে, তারা গ্রাহামের মন্তব্য যাচাই করতে একটি তদন্ত শুরু করেছে। তবে গ্রাহামকে কোন অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে, রাশিয়া সেটা উল্লেখ করেনি।

রাশিয়ার সমালোচনা নিয়ে রবিবার কথা বলেছেন লিন্ডসে গ্রাহাম। তিনি বলেন,  তিনি ইউক্রেনীয়দের শক্তির (স্পিরিট) প্রশংসা করেছেন এবং তাদের সমর্থনে যুক্তরাষ্ট্রের অর্থ সহায়তার কথা বলেছেন। সাউথ ক্যারোলাইনা থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম আক্রমণাত্মক বক্তব্যের জন্য পরিচিত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )