1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

যুদ্ধের মধ্যেই নতুন স্যাটেলাইট উৎক্ষেপণ করলো রাশিয়া

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২৮ মে, ২০২৩
  • ১৬৩ জন দেখেছেন

ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই নতুন ধরনের একটি স্যাটেলাইট (উপগ্রহ) উৎক্ষেপণ করেছে রাশিয়া। কনডর-এফকেএ স্যাটেলাইটটি সব ধরনের আবহাওয়া, এমনকি ভারি মেঘের মধ্যেও পৃথিবীর পৃষ্ঠের ছবি তুলতে পারে।

শনিবার তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রুশ রাষ্ট্রীয় মহাকাশ সংস্থা রোসকসমস এক বিবৃতিতে বলেছে, স্যাটেলাইটটি রাশিয়ার দূর-পূর্ব আমুর ওব্লাস্টের একটি মহাকাশ বন্দর ভোস্টোচনি কসমোড্রোম থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। এটি উৎক্ষেপণে রকেটচালিত যান সোয়ুজ ২.১.এ ব্যবহার করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, আপার স্টেজ থেকে মহাকাশযানটির বিচ্ছেদ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রথম রাডার স্যাটেলাইটটি একটি নির্দিষ্ট কক্ষপথে উৎক্ষেপণ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, করডর-এফকেএ স্যাটেলাইটটি ডেভেলভ করেছে সামরিক-শিল্প কর্পোরেশন সায়েন্টিফিক অ্যান্ড প্রোডাকশন অ্যাসোসিয়েশন অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। স্যাটেলাইটটির ভর ১ হাজার ৫০ কেজি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )