1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

ভারতে সরকারি কর্মকর্তার ফোন উদ্ধার নিয়ে তোলপাড়!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১১৭ জন দেখেছেন

ভারতের সরকারি খাদ্য কর্মকর্তা রাজেশ বিশ্বাস। সেলফি তোলার সময় তার মোবাইল ফোনটি পড়ে যায় একটি ড্যামের জলাধারে। আর সেই ফোনটি উদ্ধারে তিনদিন ধরে সেচের মাধ্যমে জলাধারের পানি নিষ্কাশন করা হয়। এ ঘটনায় ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিবিসি

রাজেশ দাবি করেছেন, তার ফোনে সংবেদনশীল সরকারি তথ্য রয়েছে। তাই এটি পুনরুদ্ধার করা দরকার ছিল। তবে তার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে। যদিও ফোনটি জলাধার থেকে তোলার পরে কাজ করছিল না।

জানা গেছে, প্রায় ১ লাখ রুপিতে স্যামসাং ফোনটি কিনেছিলেন রাজেশ। গত রোববার মধ্য ভারতের ছত্তিশগড় রাজ্যের খেরকাট্টা বাঁধে সেলফি তুলতে গিয়ে পড়ে যায়।

 

তারপর ফোন তুলতে স্থানীয়দের দিয়ে ১৫ ফুট গভীর বাঁধে নামিয়ে তল্লাশি চালান। কিন্তু সন্ধান না পেয়ে জলাধারের পানি নিষ্কাশন করে ফেলার সিদ্ধান্ত নেন তিনি।

গত সোমবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা তিনদিন ধরে ডিজেল পাম্প চালিয়ে জলাধারের ২১ লাখ লিটার পানি নিষ্কাশন করেন রাজেশ।

 

জলাধারের অর্ধেকের বেশি পানি নিষ্কাশন করার পরে টনক নড়ে স্থানীয় প্রশাসনের। সেচ ও জলসম্পদ দপ্তরের কর্মকর্তারা তারপর ঘটনাস্থলে যান এবং পাম্প বন্ধ করান। ততক্ষণে জলাধারের জলস্তর ৬ ফুট নেমে গেছে। প্রায় ২১ লাখ লিটার পানি বেরিয়ে গেছে।

 

পরে তদন্ত না হওয়া পর্যন্ত রাজেশকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ‘জল একটি অপরিহার্য সম্পদ এবং এটি এভাবে অপচয় করা যায় না,’ বলছিলেন জেলা কর্মকর্তা প্রিয়াঙ্কা শুক্লা।

 

অপরদিকে, রাজেশের এমন পদক্ষেপের সমালোচনা করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )