1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

৫০০ অভিবাসনপ্রত্যাশী বোঝাই নৌকা ভূমধ্যসাগরে নিখোঁজ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৭ মে, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

প্রায় ৫০০ অভিবাসনপ্রত্যাশী বহনকারী একটি নৌকা মধ্য ভূমধ্যসাগরে নিখোঁজ হয়েছে। দুটি মানবাধিকার সংস্থা এ তথ্য জানিয়েছে।

শুক্রবার (২৬ মে) বিপদে পড়া অভিবাসন প্রত্যাশীদের ডাকে সাড়া দেওয়া গোষ্ঠী অ্যালার্ম ফোন জানিয়েছে, বুধবার (২৪ মে) সকালে তারা নৌকাটির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলে।

ওই সময় মাল্টা এবং ইতালির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ সিসিলি থেকে ৪০০ কিলোমিটার দূরে, লিবিয়ার বেনগাজি বন্দর থেকে ৩২০ কিলোমিটার উত্তরে নৌকাটি ইঞ্জিন বিকল অবস্থায় ভাসছিল।

ইতালীয় এনজিও ইমার্জেন্সি বৃহস্পতিবার বলেছে, জাহাজ লাইফ সাপোর্ট ও ওশান ভাইকিং এবং আরও একটি দাতব্য জাহাজ ২৪ ঘণ্টা ধরে নিখোঁজ নৌকাটি খুঁজছে। তবে নৌকাটির কোনো খোঁজ পাওয়া যায়নি।

ইতালির কোস্টগার্ড বৃহস্পতিবার জানিয়েছে, দুটি পৃথক অভিযানে ৪৭৩ জন এবং ৬৭১ জনকে উদ্ধার করা হয়েছে। অ্যালার্ম ফোন বলছে, উদ্ধারকৃতরা নিখোঁজ নৌকায় থাকাদের কেউ নন। সূত্র : আল জাজিরা

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )