1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে বাউবির উপাচার্য

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়র অধীনে পরিচালিত এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) পরীক্ষা- চলাকালীন আজ শুক্রবার বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার খুলনার বি.কে. ইনস্টিটিউশন, রূপসা মাধ্যমিক বিদ্যালয়, সরকারি দৌলতপুর মুহসিন মাধ্যমিক বিদ্যালয়  ও বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা কেন্দ্রেগুলোতে প্রশাসন ও কেন্দ্রের দায়িত্ব পালনকারীদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের নির্দেশ প্রদান করেন। তিনি নকল মুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ.ফ.ম মেজবাহ উদ্দিন জানান, এবছরে ২২১টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪০ হাজার ১৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থী ২৫ হাজার ১ শত ৫১ জন এবং নারী পরীক্ষার্থী ১৪ হাজার ৮ শত ৬৩ জন।

এছাড়া তিনি বাউবির খুলনা আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন করেন এবং কর্মকর্তা, কমর্চারীদের সাথে মতবিনিময় করেন। তিনি দ্রুততম সময়ে শিক্ষার্থী ও সেবা প্রার্থীদের  সেবা প্রদানে আন্তরিক ও তৎপর হওয়ার  নির্দেশনা দেন। বিশ্ববিদ্যালয়ের সম্পদ ব্যবহারে মিতব্যায়ী হওয়ার পরামর্শ দেন। কর্মকর্তা, কমর্চারীদের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ও অঙ্গীকার নিয়ে সকলকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহবান জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )