1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

ইউক্রেনে যুদ্ধে জয়ী হতে পারবে না রাশিয়া : শীর্ষ মার্কিন কর্মকর্তা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ২৬ মে, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা জেনারেল মার্ক মিলি বৃহস্পতিবার বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে সামরিক বিজয় অর্জন করতে পারবে না। এদিকে তিনি সতর্ক করে দিয়েছেন যে, খুব শিগগিরই মস্কোর সকল সেনাকে কিয়েভের জোরপূর্বক বিতাড়িত করার সম্ভাবনা কম। খবর এএফপি’র।

তার এমন মন্তব্য থেকে আভাস পাওয়া যাচ্ছে যে, ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ীত্বের পথে হাঁটছে। এক্ষেত্রে কোন পক্ষই স্পষ্ট বিজয় অর্জনের অবস্থানে নেই এবং এ যুদ্ধ নিয়ে বর্তমানে কোন আলোচনা হচ্ছে না। ইউক্রেনকে সমর্থন করা এমন কয়েক ডজন দেশের অংশগ্রহণে ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের মিলি বলেন, ‘এই যুদ্ধে রাশিয়া সামরিকভাবে বিজয় অর্জন করতে পারবে না।’

মিলি বলেন, কিয়েভের সরকারকে উৎখাত করাসহ রাশিয়ার মূল কৌশলগত উদ্দেশগুলো ‘সামরিকভাবে অর্জন সম্ভব নয়। তারা এমনটা করতে পারবে না।’ এ সময় তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার হাজার হাজার সৈন্য সমাবেশ করায় কিয়েভের সমস্ত অঞ্চল পুনরুদ্ধার করা খুব শিগগিরই সম্ভব হচ্ছে না।

‘তার মানে এই যুদ্ধ দীর্ঘ মেয়াদি হতে চলেছে, রক্তক্ষয়ী হতে চলেছে। এক পর্যায়ে উভয় পক্ষই হয় একটি সমঝোতার আলোচনা করবে, না হয় তারা একটি সামরিক উপসংহারে আসবে।’ -বাসস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )