1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

ফের বিশ্বকে সতর্ক করলেন ডব্লিউএইচও প্রধান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

পরবর্তী মহামারির জন্য বিশ্বকে প্রস্তুত রাখা দরকার বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। ৭৬তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে দেওয়া প্রতিবেদনে গেব্রিয়েসুস এমন মন্তব্য করেছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।এমন এক সময়ে তিনি এ সতর্কবার্তা দিলেন, যখন বিশ্বজুড়ে কোভিড রোগীর সংখ্যা একরকম স্থিতিশীল আছে।

তিনি বলেন, পরবর্তী মহামারি, যা এমনকী কোভিড-১৯ এর চেয়েও মারাত্মক হতে পারে, তার জন্য বিশ্বকে প্রস্তুত রাখা দরকার।

তিনি সব ধরনের স্বাস্থ্যগত জরুরি অবস্থা মোকাবেলায় কার্যকর বৈশ্বিক ব্যবস্থার প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, জনস্বাস্থ্য বিষয়ক বৈশ্বিক জরুরি অবস্থার ইতি মানেই কোভিড-১৯ আর বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য হুমকি নয়, এমন নয়। আরেকটি ধরনের উদ্ভব এবং তার কারণে রোগ ও মৃত্যুর নতুন ঢেউয়ের ঝুঁকি রয়ে গেছে, নতুন আরেকটি রোগের আবির্ভাব এবং সেটির আরও মারাত্মক হওয়ার সম্ভাবনাও থেকেই যাচ্ছে।স্বাস্থ্যজনিত এক সংকটের মধ্যে আরেক সংকটের আবির্ভাব এবং পরিস্থিতি আরও নাজুক হওয়ার আশঙ্কার কথা উল্লেখ করে ডব্লিউএইচওর এই মহাপরিচালক বলেন, আমরা যেসব হুমকির মুখে রয়েছি, মহামারীই তাদের মধ্যে একমাত্র নয়, বরং এর অবস্থান বেশ খানিকটা দূরে। যখন পরবর্তী মহামারি কড়া নাড়বে এবং সেটি আসবেই, তখন আমাদেরকে সমষ্টিগতভাবে আগে থেকে নির্ধারিত ও উপযুক্ত উপায়ে জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )