1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

থাইল্যান্ডে স্কুলে ঝড়ে ধসে পড়ল ছাদ, নিহত ৭

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ১৪৮ জন দেখেছেন

থাইল্যান্ডে ঝড়ে একটি স্কুলের খেলাঘরের ছাদ ধসে চার শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির কর্তৃপক্ষ এই খবর জানিয়েছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট ।

নিহত শিশুদের বয়স ছয় থেকে ১৩ বছরের মধ্যে। বৃষ্টি থেকে বাঁচতে তারা ফিচিত প্রদেশের ওয়াট নার্ন পর প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়ছিল

ব্যাংককের ৩০০ কিলোমিটার উত্তরের এই প্রদেশের জনসংযোগ দপ্তর ও দুর্যোগ প্রতিরোধ বিভাগ ফেসবুক পোস্টে এসব তথ্য জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী সোমবার স্থানীয় সময় ৬টা ৩০ মিনিটের দিকে ঝড় শুরু হয়। ঝড়-ভারী বৃষ্টিতে ছাদটি হঠাৎ ধসে পড়ে। প্রদেশের জনসংযোগ দপ্তর জানিয়েছে ১৮ জন অন্তত আহত হয়েছেন।

থাইল্যান্ডে বর্ষাকালের শুরুতেই এই দুর্ঘটনা ঘটল। আসন্ন কয়েক দিনের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগ চলতি সপ্তাহে থাইল্যান্ডের উত্তর দিকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। সোমবার থেকে বর্ষাকাল শুরু হয়েছে।

থাইল্যান্ডে নিরাপত্তা এবং রক্ষণাবেক্ষণের মান কখনো কখনো শিথিল হয়ে থাকে। দেশটিতে ভবন ধসে পড়ার ঘটনা অজানা নয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )