1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

অতিরিক্ত ডিআইজিসহ ১১ পুলিশ সুপারকে বদলি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৫৭ জন দেখেছেন

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদমর্যাদার একজন ও পুলিশ সুপার পদমর্যাদার ১১ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার (২২ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।

বদলি হওয়া অতিরিক্ত ডিআইজি হলেন- ঢাকার রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলমকে টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।

বদলি হওয়ার পুলিশ সুপাররা হলেন- নারায়ণগঞ্জ সিআইডির পুলিশ সুপার এসএম রফিকুল ইসলামকে সিআইডির সদরদপ্তরে, সৈয়দপুর রেলওয়ে পুলিশের পুলিশ সুপার সিদ্দিকী তাঞ্জিলুর রহমাককে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে, পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ মোহাম্মদ শাহিনুর আলম খানকে হাইওয়ে পুলিশ, পুলিশ সদরদপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ রাহাত গাওহারীকে ট্যুরিস্ট পুলিশে ও ডিএমপির উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ হাবীনুর নবী আনিছুর রশিদকে ঢাকার এসবিতে বদলি করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )