1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন

প্রধানমস্ত্রীকে হত্যা হুমকি’র প্রতিবাদে ফেনীতে আ.লীগের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৩০ জন দেখেছেন

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ

রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি’র প্রতিবাদে সোমবার (২২ মে) আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের সব জেলা/ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালনের কেন্দ্র নির্দেশ প্রদান করা হয়।

তার নির্দেশনায় সারা দেশের ন্যায় সোমবার(২২ মে) বিকাল ৪টায় ফেনী জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রায় ১কিঃমিঃ দুরত্বের মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সকল নেতাকর্মীরা উপস্থিত হয়। সেখানে প্রতিবাদ সমাবেশ করেন।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন-
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমপি নিজাম উদ্দিন হাজারী। সদর আওয়ামী লীগের সভাপতি করিমুল্লাহ বি কম, সাধারণ সম্পাদক বাবু শুসেন চন্দ্র শীল। এই ছাড়াও উপস্থিত ছিলেন, যুবলী, ছাত্রলী, যুব মহিলা লীগ, সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )