1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

রুশ হুঁশিয়ারি: ‌‘ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেয়ার ফল ভালো হবে না’

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২২ মে, ২০২৩
  • ১৩৩ জন দেখেছেন

যদি ইউক্রেনকে আমেরিকার তৈরি এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করা হয় তবে তার ফল ভালো হবে না বলে সতর্ক করে দিয়েছেন রুশ সহকারী পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার গুরুশকো।

তিনি বলেছেন, ‘আমরা দেখছি এখনো অনেক পশ্চিমা দেশ উত্তেজনা উস্কে দেয়ার পায়তারা করছে।’ ‘তাদের (পশ্চিমা) এমন যুক্ত হওয়া নিজেদেরেই ঝুঁকিতে ফেলছে। যদি কোনো কারণে আমরা দেখি তারা আমাদের সব পরিকল্পনা ভেস্তে দিতে চায়, তবে আমরা আমাদের নির্ধারিত লক্ষ্যে পৌঁছাতে সব ধরনের ব্যবস্থা নেব।’

এর আগে জি সেভেন সম্মেলন সামনে রেখে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধ বিমান দেওয়ার বিষয়ে অনুমতি দেওয়ার বিষয়ে সম্মত হওয়ার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

দূরপাল্লার অস্ত্র বহনে সক্ষম এফ-১৬ যুদ্ধবিমান। যদিও যুক্তরাষ্ট্র বলছে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর ক্ষেত্রে এই বিমান ব্যবহার করতে পারবে না ইউক্রেন। তারা কেবল নিজেদের ভূখণ্ড সুরক্ষার দেশের অভ্যন্তরে রুশ আগ্রাসন ঠেকাতে এই অত্যাধুনিক প্রযুক্তির বিমান ব্যবহার করতে পারবে।

তবে যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধবিমান ইউক্রেনকে সরবরাহ করবে না। মার্কিন মিত্ররা চাইলে ইউক্রেনকে এফ-১৬ দিতে পারবে সেই শর্তেই সম্মত হয়েছে জো বাইডেনের প্রশাসন।

সূত্র: সিএনএন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )