1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

মক্কায় হোটেলে আগুন, পাকিস্তানি ৮ ওমরা হজযাত্রীর মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২১ মে, ২০২৩
  • ১১৫ জন দেখেছেন

সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি হোটেলে আগুন লেগে অন্তত ৮ পাকিস্তানি ওমরাহ যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৬ পাকিস্তানি। শনিবার (২০ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক দ্য ডন।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ভাগ্যজনকভাবে মক্কার একটি হোটেলে অগ্নিকাণ্ড হয়েছে। এতে পাকিস্তানের আটজন নাগরিক নিহত ও ছয়জন আহত হয়েছেন। জেদ্দায় আমাদের মিশন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ও তাদের পরিবারকে সহায়তা দেওয়ার জন্য স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মক্কার ওই হোটেলের তৃতীয় তলার একটি কক্ষে বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে হোটেলের অন্যান্য কক্ষেও আগুন ছড়িয়ে পড়ে। পাকিস্তানের রাষ্ট্রায়ত্ত বেতার মাধ্যম রেডিও পাকিস্তান বলছে, পাকিস্তানি ওমরাহ যাত্রীদের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি দেশের ধর্ম মন্ত্রণালয়কে আহতদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা ও নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

পাকিস্তানের সংবাদ মাধ্যমে দ্য টিব্রিউন এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, হোটেলটিতে পাকিস্তান, বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশের ওমরা হজযাত্রী ছিল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )