বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে রংপুরে শান্তি সমাবেশ করেছে মহানগর যুবলীগ।
শুক্রবার (১৯ মে) বিকেলে মহানগর আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি মিছিল বের করে মহানগর যুবলীগ।পরে মিছিলটি শিক্ষা অফিসের সামন দিয়ে ঘুরে টাউন হলে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
মিছিল ও সমাবেশে মহানগর যুবলীগের সভাপতি সিরাজুম মনির বাশার ও সাধারণ সম্পাদক মুরাদ হোসেন এর নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন বলেন,যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় আজ এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোন বিকল্প নাই। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবলীগ কাজ করে যাবে। বিএনপি-জামাত যতই ষড়যন্ত্র করুক না কেন শেখ হাসিনার পাশে থেকে সাধারণ জনগণকে সাথে নিয়ে তাদের সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিবে যুবলীগ। আগামী নির্বাচনে নৌকাকে বিজয়ী করে বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করেই ঘরে ফিরবে যুবলীগ।