1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

চার বছর পর রাশিয়ার সাথে সরাসরি ফ্লাইট চালু, জর্জিয়ায় বিক্ষোভ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১২৭ জন দেখেছেন

প্রায় চার বছর পর জর্জিয়ার সাথে সরাসরি ফ্লাইট চালু করেছে রাশিয়া। আর এই ফ্লাইট ঘিরেই দেশটির তিবিলিসি বিমানবন্দরের বাইরে বিক্ষোভ শুরু হয়।

বিক্ষোভকারীরা বলেছে, ‘আপনাদের স্বাগত জানানো হবে না।’

জর্জিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পর আজ দুপুরে আজিমুথ এয়ারলাইন্সের একটি বিমান তিবিলিসিতে পৌঁছায়।

জর্জিয়া সরকার এই ফ্লাইটকে স্বাগত জানালেও বিমানবন্দরের বাইরে বিক্ষোভ দেখা দেয়।

সরকারবিরোধীরা বলছে, এমন সিদ্ধান্তে নিজেদের বুকেই ছুরি চালানো হচ্ছে। জর্জিয়ার ইউরোপীয় ইউনিয়নে যোগ দেয়ার পথ এতে রুদ্ধ হয়ে আসবে।

চলতি বছরের শেষ দিকেই জর্জিয়ার ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে ব্রাসেলস। তাই বিরোধী মনে করছে, রুশ ঘনিষ্ঠতায় সেই আশা ভেস্তে যেতে পারে।

সূত্র: বিবিসি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )