1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

ট্রেনে ছোড়া ঢিলে চোখ হারাচ্ছেন চাকরিপ্রত্যাশী তরুণ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ১১৬ জন দেখেছেন

ট্রেনে ছোড়া ঢিলের আঘাতে চোখ হারাচ্ছেন রবিউল ইসলাম (২৩) নামের এক চাকরিপ্রত্যাশী তরুণ। ডান চোখে কিছুই দেখতে পাচ্ছেন না তিনি। চাকরির পরীক্ষা দিতে এক বন্ধুর সঙ্গে ঢাকায় আসছিলেন তিনি। বুধবার (১৬ মে) নাটোরের বাগাতিপাড়া থেকে ট্রেনে ঢাকায় আসার পথে রাতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ট্রেনটি গাজীপুরের টঙ্গী স্টেশন ছেড়ে তুরাগ সেতুতে ওঠার আগে বাইরে থেকে নিক্ষেপ করা পাথর এসে লাগে রবিউলের ডান চোখে। সঙ্গে সঙ্গেই চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রেলওয়ে পুলিশ।

ঘটনার সত্যতা প্রকাশ করে রেল পুলিশ বিমানবন্দর ফাঁড়ির ইনচার্জ এসআই আলী আকবর জানান, ঘটনাস্থলে কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। তিনি বলেন, রাত সাড়ে ১০টার দিকে ট্রেনটি টঙ্গী স্টেশন ছেড়ে তুরাগ ব্রিজে ওঠার আগে বাইরে থেকে কেউ পাথর ছুড়ে মারে। পাথরটি রবিউলের চোখে লাগার পর সে অচেতন হয়ে পড়ে।

তিনি আরও জানান, বিমানবন্দর স্টেশনে আনার পর তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে পাঠানো হয়। ট্রেন থেকে নামার পর সে চোখে কিছুই দেখছিল না। ঘটনা জেনে তুরাগ ব্রিজ এলাকায় গিয়ে কাউকে শনাক্ত করতে পারিনি।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস সংবাদমাধ্যমকে জানান, রবিউল কৃষক পরিবারের সন্তান। বর্তমানে তাকে আগারগাঁওয়ে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )