1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

হজের সময় অনুমতি ছাড়া সৌদি নিবাসীদের মক্কায় প্রবেশ নিষেধ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১৩১ জন দেখেছেন

হজযাত্রীরা গত সোমবার থেকে মক্কায় প্রবেশ করতে শুরু করেছেন। তবে এ সময়ে অনুমতি ছাড়া সৌদি আরবের বাসিন্দারা মক্কায় প্রবেশ করতে পারছেন না বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানায়, হজ পরিষেবা সুষ্ঠুভাবে পরিচালনার অংশ হিসেবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক সৌদি বাসিন্দাদের একটি ‘পারমিট’ বা অনুমতি নিতে হবে। যেসব বাসিন্দাদের পারমিট নেই তাদের মক্কার সীমান্তে নিরাপত্তা বাহিনী প্রবেশ করতে দেবে না। তবে সৌদির বাসিন্দা ও পর্যটকদের মদিনায় যাওয়ার অনুমতি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। একই সঙ্গে কর্তৃপক্ষ জানিয়েছে, মসজিদে নববী পরিদর্শনে ইচ্ছুকদের ‘নুসুক অ্যাপে’ নিবন্ধন করতে হবে।

এ বছর হজ করতে ইচ্ছুক হজযাত্রীদের অবশ্যই করোনার সম্পূর্ণ ডোজ টিকা নিতে হবে এবং মৌসুমি জ্বরের টিকা নিতে হবে। হজযাত্রীদের দীর্ঘস্থায়ী রোগ বা সংক্রামক রোগে আক্রান্ত হওয়া চলবে না।সৌদি আরবের হজ ও ওমরাবিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল রাবিয়াহ চলতি বছরের শুরুতে বলেছিলেন, এ বছর ২০ লাখ হজযাত্রীকে হজ পালনের জন্য আমন্ত্রণ জানিয়েছে সৌদি সরকার।

হজ উপলক্ষে করোনার নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে সৌদি আরব। এ কারণে ধারণা করা হচ্ছে, এ বছর হজযাত্রীদের সংখ্যা করোনা পূর্ববর্তী সময়ের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। করোনা মহামারি শুরুর আগের বছর ২০১৯ সালে ২৬ লাখ মানুষ হজ পালন করতে সৌদি আরবে জড়ো হয়েছিলেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )