1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

আফগানিস্তানের নতুন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মৌলভি আবদুল কবির

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১১০ জন দেখেছেন

আফগানিস্তানের নতুন অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মৌলভি আবদুল কবির। পদোন্নতির আগে আখুন্দের রাজনৈতিক ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

২০২১ সালের আগস্টে যুক্তরাষ্ট্র থেকে দেশটির নিয়ন্ত্রণ দখল করার পর থেকে অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। তালেবানের রাজনৈতিক কার্যালয়ের প্রধান সোহেল শাহীন আলজাজিরাকে বলেন, আখুন্দ কয়েক সপ্তাহ ধরে অসুস্থ। তিনি সুস্থ না হওয়া পর্যন্ত কবির তার দায়িত্ব পালন করবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০২০ সালের দোহা চুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি।

আফগানিস্তানের ইসলামিক আমিরাতের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছিলেন, কবিরের নিয়োগ নিয়মিত শাসন প্রক্রিয়ার অংশ। কারণ, আখুন্দ চিকিৎসাধীন। তার বিশ্রামের প্রয়োজন।

৬০ বছর বয়সী কবির তৎকালীন তালেবান শাসনের (১৯৯৬-২০০১) ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০০১ সাল থেকে তিনি জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। সে বছর মার্কিন নেতৃত্বাধীন হামলায় তালেবান সরকারের পতন হলে তিনি পাকিস্তানে আশ্রয় নিয়েছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )