1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ, পাসের হার ৪৪.২৭ শতাংশ ৭৪ বছর বয়সে যমজ সন্তানের মা, কীভাবে সম্ভব হলো? ঢাকার কারাগারে ২৪ দিনে ১০ বন্দির মৃত্যু, চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তারাগঞ্জে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রাশেদুল আহসান খান বাবু মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার বাংলাদেশের ক্লেমন ইনডোর ইউনি ক্রিকেটে রানার্স আপ বাংলাদেশ ইউনিভার্সিটি শেখ হাসিনার ৮০ তম জন্মদিন পালনে ভারতে একাধিক অনুষ্ঠান, থাকবেন বিজেপির মন্ত্রী, কংগ্রেসের নেতা, বিশিষ্টজনেরা দেয়ালে কিশোর গ্যাংয়ের নাম, কুমিল্লায় অভিযানেও থামছে না অপরাধ পর্তুগালের একমাত্র গোলটা করেছেন জোয়াও ফেলিক্সসেলেসাও পর্তুগাল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কমেছে গ্যাসের সরবরাহ, ভোগান্তির আশঙ্কা

গুচ্ছ ভর্তি পরীক্ষা, শাবিতে অংশ নিবে ৯৫৪৪ শিক্ষার্থী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

শাহজালালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জিএসটি) ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষা শনিবার (২০ মে) ‘বি’ ইউনিটের (মানবিক) পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে। এবারও ২২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে পরীক্ষাটি। এতে তিন ইউনিটে শাবিপ্রবি কেন্দ্রে অংশ নেবেন ৯ হাজার ৫৪৪ শিক্ষার্থী।

মঙ্গলবার সকালে শাবির ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. স্বপন কুমার সরকার ও সদস্য সচিব ড. মাহবুবুল হাকিম বিষয়টি নিশ্চিত করেন।

ড. মাহবুবুল হাকিম বলেন, আগামী ২০ মে ‘বি’ ইউনিটের পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে গুচ্ছের  ২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষা। এতে ‘এ’ ‘বি’এবং ‘সি’ তিন ইউনিটে সারা দেশে অংশ নেবেন ৩ লাখ ২ হাজার ২৩১ জন। এর মধ্যে ‘বি’ ইউনিটে (মানবিক) ৯৬ হাজার ৪৩৪ জন, ‘সি’ ইউনিটে (বাণিজ্য) ৩৯ হাজার ৮৬৪ জন এবং ‘এ’ ইউনিটে (বিজ্ঞান) ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ জন শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।

সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে সবার সহযোগিতা চেয়ে অধ্যাপক ড. স্বপন কুমার সরকার বলেন, ইতিমধ্যে আমাদের ভর্তি কমিটির সদস্যদের নিয়ে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়েছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এসব উপ-কমিটি কাজ করে যাচ্ছে।

এদিকে, শনিবার (২০ মে) ‘বি’ ইউনিট, শনিবার (২৭ মে) ‘সি’ ইউনিট এবং শনিবার  (৩ জুন) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )