1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে… বিএনপি সরকারের ৭ মাসে তেলের দাম বাড়ল ৩৫-৪৫ টাকা তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ

এবার স্ত্রীও হারাচ্ছেন জাহাঙ্গীর!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১২৯ জন দেখেছেন

মানসিক নির্যাতন, অত্যাচার এবং ভরনপোষন না দেওয়ার অভিযোগে গাজীপুরের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমকে তালাকের নোটিশ পাঠিয়েছেন স্ত্রী কাজী রাজিয়া সুলতানা জয়ী।

চলতি বছরের এপ্রিল মাসের ৩০ তারিখ জাহাঙ্গীরের স্ত্রী কর্তৃক তালাকের ওই নোটিশ পাঠানো হয়। নোটিশে বলা হয়েছে, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন ৮নং অধ্যাদেশ, ৫২ নং আইন এর ৭(১) ধারায় সম্পর্কের বিষয়টি অবহিত করা হলো। নির্ধারিত সময়ের মধ্যে সম্পর্কের উন্নতি না হলে ৯০ দিন পর চূড়ান্তভাবে তালাক কার্যকর হবে।

নোটিশে দেখা যায়, ২০১১ সালের ১৮ ফেব্রুয়ারি মিরপুরের বাসিন্দা কাজী ইকবাল বাহারের মেয়ে কাজী রাজিয়া সুলতানা জয়ীর সঙ্গে গাজীপুরের বাসিন্দা আলহাজ্ব মিজানুর রহমানের ছেলে জাহাঙ্গীর আলমের বিয়ে হয়। বিয়ের পর থেকে জাহাঙ্গীর আলম স্ত্রীকে মানসিক নির্যাতন ও অত্যাচার করায়, নিয়মিত ভরনপোষন না দেওয়ায়, সংসার জীবনে অশান্তি শুরু হয়।

তালাকের এই নোটিশের অনুলিপি গাজীপুর সিটি করপোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র এবং মিরপুর শাহআলীর কাজী অফিসে পাঠানো হয়।

এদিকে সন্ধ্যায় গাজীপুরের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলমকে আজীবনের জন্য আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে রোববার (১৪ মে) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠকে বহিস্কারের সুপারিশ করা হয়।

২০২১ সালের ২৫ নভেম্বর মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে কটূক্তির অভিযোগে জাহাঙ্গীর আলমকে প্রথমে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। পরে ওই দিনই তাকে মেয়র পদ থেকেও বরখাস্ত করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )