1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
বালাগঞ্জে আওয়ামী লীগ নেতার পরিবারের পাশে সাবেক ছাত্রনেতা আমিনুল ইসলাম মুরাদ আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি

৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১৫ মে, ২০২৩
  • ১১৯ জন দেখেছেন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চারদিনের সফরে আজ সোমবার (১৫ মে) নিজ জেলা পাবনায় যাচ্ছেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।প্রেস সচিব জানান, রাষ্ট্রপতি সোমবার সকালে পাবনার উদ্দেশে ঢাকা ছাড়বেন।

রাষ্ট্রপতি সেখানে গণসংবর্ধনাসহ বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেবেন। তিনি সাংবাদিক, বুদ্ধিজীবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

এর আগে, গত ২৪ এপ্রিল প্রজাতন্ত্রের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের পর রাষ্ট্রপতি হিসেবে এটিই হবে পাবনায় তাঁর প্রথম সফর। রাষ্ট্রপ্রধানকে আগামী ১৬ মে পাবনা অ্যাডওয়ার্ড কলেজ মাঠে সংবর্ধনা দেওয়া হবে। স্থানীয় জনগণ সাবেক ছাত্রনেতা এ বীর মুক্তিযোদ্ধার সম্মানে সংবর্ধনার আয়োজন করেছে।

রাষ্ট্রপতির সফর উপলক্ষ্যে পাবনায় আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। স্থানীয় প্রশাসন কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও সাধারণ জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় মানুষটিকে এক নজর দেখার জন্য। বাহারি ফেস্টুন, ব্যানার, পোস্টার ও তোরণে ছেয়ে গেছে গোটা পাবনা শহর ও আশপাশের এলাকা। আগামী ১৮ মে দুপুরে ঢাকায় ফেরার কথা রয়েছে রাষ্ট্রপতির।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )