1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা, স্ত্রীকে বেঁধে রাখা হলো খুঁটিতে ছাত্রদলের হাতে বেদম মার খাওয়ার অভিযোগ সেই মাহাদীর বিশ্বকাপের কারণে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ! আমি ক্ষমতা চাই না, কিন্তু জনগণের প্রতি আমার দায়িত্ব অস্বীকার করতে পারি না: শেখ হাসিনা পায়ে চোট পেয়ে চিকিৎসাধীন মতিউর রহমান শাহীন, সবার কাছে দোয়া চাইলেন ৩০ বছর পর কবর থেকে সালমান শাহের মরদেহ উত্তোলনের নির্দেশ আদালতের মায়ের চোখে ঘুম, খেলতে গিয়ে পুকুরে ডুবে মৃত্যু দুই ভাইয়ের গভীর রাতে নারীর ঘরে বিএনপি নেতা, আটকের পর পিটুনি-বিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে এবার ল্যাপটপ চুরি! বন্ধ হচ্ছে ৫ আর্থিক প্রতিষ্ঠান

ঢাবির ভর্তি পরীক্ষা খুবিতে, উপস্থিতির হার ৯৫.৪৬ শতাংশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ৬ মে, ২০২৩
  • ১৩৬ জন দেখেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কলা ও মানবিক, আইন এবং সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয়, রেভারেন্ড পলস্ হাই স্কুল ও হোপ পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।

প্রথম দিনের ভর্তি পরীক্ষায় মোট ৮ হাজার ৫৯৭ জন পরীক্ষার্থীর আসনের ব্যবস্থা ছিল এ উপকেন্দ্রে। যার মধ্যে উপস্থিতির হার ছিল ৯৫.৪৬% বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

এদিকে, পরীক্ষা চলাকালে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন পরীক্ষার হল পরিদর্শন করেন।

পরিদর্শন শেষে কেন্দ্রের বাইরে অপেক্ষমান সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপাচার্য বলেন, টানা তৃতীয়বার খুলনা বিশ্ববিদ্যালয় উপকেন্দ্রে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার্থীদের কষ্ট লাঘবে পরীক্ষা শুরুর আগেই গেট খুলে দেওয়া হয়েছে। বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়া নিঃসন্দেহে একটি ভালো সিদ্ধান্ত। কারণ, শিক্ষার্থীদের ঢাকায় গিয়ে পরীক্ষা দিতে দুর্ভোগ-ভোগান্তিতে পড়তে হচ্ছে না। তারা অতিরিক্ত আর্থিক ব্যয় থেকে পরিত্রাণ পাচ্ছেন। শিক্ষার্থী ও অভিভাবকরা এটিকে ইতিবাচকভাবে নিয়েছেন।

পরীক্ষার হল পরিদর্শনকালে উপাচার্যের সাথে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসেন আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।

এ সময় উপাচার্য আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের কন্ট্রোল রুমে যান এবং সেখানে পরীক্ষার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

আগামী ১২ মে বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও দেলদার আহমেদ সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও রেভারেন্ড পলস্ হাই স্কুলে অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )