1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাতে ঘরে ঘুমিয়েছিল মাদ্রাসাছাত্র, সকালে ধান ক্ষেতের পাশে মরদেহ যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে… বিএনপি সরকারের ৭ মাসে তেলের দাম বাড়ল ৩৫-৪৫ টাকা তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ

বাংলাদেশের চিকিৎসাব্যবস্থা অনেক উন্নত রাষ্ট্রের চেয়ে ভাল: হুইপ স্বপন

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৫ মে, ২০২৩
  • ১৪৩ জন দেখেছেন

জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন বলেছেন, বাংলাদেশ ঘনবসতিপূর্ণ একটি রাষ্ট্র। জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে ব্যাপক উন্নয়নের কারণে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা বিশ্বের অনেক উন্নত রাষ্ট্রের চেয়ে ভাল।

বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট ডায়াবেটিক সমিতির ২৬তম বার্ষিক সভা ও ২০ শয্যা বিশিষ্ট নব-নির্মিত হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

স্বপন বলেন, আগে গ্রামে গেলে মানুষ শুধু বিদ্যুৎ চাইতো। বর্তমান জয়পুরহাট জেলায় শতভাগ বিদ্যুৎ নিশ্চিত হয়েছে। এছাড়া প্রত্যন্ত গ্রামে যে সব রাস্তা কাঁচা রয়েছে তা আগামী তিন বছরের মধ্যে পাকাকরণ করা হবে।

তিনি আরও বলেন, আমরা ঘরে ঘরে ফ্রিল্যান্সার তৈরি করব। এজন্য দ্রুত ইউনিয়নপর্যায়ে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু হবে। ২০২৭ সালের মধ্যে জয়পুরহাট জেলায় ৫০ হাজার ফ্রিল্যান্সার তৈরি করা হবে।

জয়পুরহাট ডায়াবেটিক সমিতির সভাপতি আব্দুল আজিজ মোল্লার সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, সিভিল সার্জন ডা. ওয়াজেদ আলী, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. কেএম জোবায়ের গালীব, জেলা আধুনিক হাসপাতালের তত্ত্বাবধায়ক সর্দার রাশেদ মোবারক জুয়েল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোমিন আহম্মেদ চৌধুরী, অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মন্ডল, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন লেবু ও জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )