1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

বিশ্বে প্রথম আরএসভি ভ্যাকসিন অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ১৩২ জন দেখেছেন

বিশ্বের প্রথম রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাসের (আরএসভি) ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। শিশুদের মধ্যে শ্বাসতন্ত্রের এ সংক্রমণ বেশি দেখা গেলেও আপাতত বেশি বয়সীদের জন্য এ অনুমতি প্রযোজ্য।

বুধবার জিএসকের আরেক্সভি নামের টিকার অনুমোদন দেয় ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। এ ধরনের আরো কিছু টিকা বর্তমানে কর্তৃপক্ষের সম্মতির অপেক্ষায় রয়েছে।

সাধারণত শরতে এই রোগের প্রাদুর্ভাব বাড়ে। নতুন পদক্ষেপের মাধ্যমে সামনের মৌসুমে ৬০ বা বেশি বয়সীরা এই টিকা নিতে পারবে বলে আশা করা হচ্ছে।

অবশ্য এর আগে জুনে প্রতিষেধকটি নিয়ে আলোচনা করবেন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) উপদেষ্টারা। তারপরই আসবে সাধারণ মানুষের নাগালে।

ন্যাশনাল ফাউন্ডেশন ফর ইনফেকশাস ডিজিজেসের মেডিকেল ডিরেক্টর ডা. উইলিয়াম শ্যাফনার জানান, বয়স্ক ব্যক্তিদের গুরুতর আরএসভি রোগ থেকে রক্ষা করার জন্য এটি প্রথম কোনো দুর্দান্ত পদক্ষেপ। এর ধারাবাহিকতায় অন্য বয়সীদের জন্যও তারা কাজ করতে যাচ্ছেন।

উচ্চ ঝুঁকিপূর্ণ শিশুরা আরএসভি মৌসুমে প্রতিরক্ষামূলক মাসিক ডোজ নিলেও এখন পর্যন্ত সরাসরি কোনো ভ্যাকসিন নেই। ইউরোপীয় নিয়ন্ত্রকরাও এ ক্ষেত্রে প্রতিরক্ষামূলক ডোজের বিকল্প অনুমোদন করেছে।

সূত্র : বিবিসি , লাইভ মিন্ট

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )