1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম
লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে গলা কেটে হত্যা গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি

বেরোবির ৬ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ১২৪ জন দেখেছেন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী স্নাতকে সর্বোচ্চ ফলের জন্য প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯ পেতে যাচ্ছেন। রবিবার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গবেষণা, সহযোগিতা ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হয়। বেরোবির ছয়টি অনুষদ থেকে ছয়জনকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত করা হয়।

পদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন- কলা অনুষদ থেকে ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী জবেদা আক্তার, সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রুমি বেগম , বিজ্ঞান অনুষদ থেকে রসায়ন বিভাগের শিক্ষার্থী শ্রাবণী আক্তার, বিজনেস স্টাডিজ অনুষদ থেকে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জান্নাত আরা মুন, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদ থেকে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রোকাইয়া সালাম এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী শামছুন্নাহার কেয়া।

উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করতে ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক দিয়ে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এ বছর প্রধানমন্ত্রীর স্বর্ণপদকের জন্য ৩৬টি বিশ্ববিদ্যালয়ের ১৭৮ জন শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )