1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

২০২৪ সালে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করবেন, আনুষ্ঠানিক ঘোষণা জো বাইডেনের

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ১৪০ জন দেখেছেন

যুক্তরাষ্ট্রের আগামী জাতীয় নির্বাচনে (২০২৪ সালে অনুষ্ঠিত হবে) বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন প্রতিদ্বন্দ্বিতা করবেন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে জো বাইডেন এই ঘোষণা দিয়েছেন। গার্ডিয়ান এর খবরে বলা হয়েছে , প্রেসিডেন্ট পদে নির্বাচনে দাঁড়ানোর ঘোষণায় জো বাইডেন, যে কাজ তিনি শুরু করেছেন, তা শেষ করতে যুক্তরাষ্ট্রের ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন।

আল জাজিরার খবরে বলা হয়েছে , ২০১৯ সালের আজকেই দিনে ( ২৫ এপ্রিল) প্রেসিডেন্ট জো বাইডেন তার সফল প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার চতুর্থ বার্ষিকীতে তিনি আগামী মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন।

যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রাজনৈতিক দল ডেমোক্রেটিক পার্টির অধিকাংশ সদস্য বলেছেন, তারা বাইডেনকে সমর্থন দিবেন। তবে সাধারণ ভোটারদের কাছ থেকে নিজের প্রেসিডেন্টের চলতি মেয়াদে সবথেকে কম গ্রহণযোগ্যতার মুখোমুখি (অ্যাপ্রোভাল রেটিং) প্রেসিডেন্ট জো বাইডেন। ৮০ বছর বয়সী বাইডেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বোচ্চ বয়স্ক প্রেসিডেন্ট। এ কারণে অনেকে তার দ্বিতীয় মেয়াদে প্রতিদ্বন্দ্বিতা করা নিয়ে  প্রশ্ন তুলেছেন।

মঙ্গলবার এক ভিডিও বার্তায় জো বাইডেন দ্বিতীয় মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন। আগামী নির্বাচনেও তার রানিং মেট হবেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )