1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা তরুণীর ঘরে আপত্তিকর অবস্থায় আটক ইসলামী ছাত্র আন্দোলন নেতা, সমাধান বিয়েতে এবার হল সংসদ এজিএসের রুমে সমকামিতার অভিযোগ

ঈদের দিনও ঢাকা ছাড়ছেন অনেকে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ১৩৯ জন দেখেছেন

যথাযোগ্য মর্যাদা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। ঈদুল ফিতর উপলক্ষে গতকাল শুক্রবার পর্যন্ত ঢাকা ছেড়েছে লাখ লাখ মানুষ। আজ ঈদের দিনও অনেকেই ঢাকা ছেড়ে যাচ্ছেন গ্রামের উদ্দেশ্যে।

ঈদের দিন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে গাড়ি ছেড়ে গেলেও ভাড়া বেশি নেওয়া হচ্ছে, এমন অভিযোগ যাত্রীদের। তারা বলছেন, ৪০০ টাকার ভাড়া ৬০০ টাকা নেওয়া হচ্ছে।

তবে অভিযোগ অস্বীকার করছে বাস কাউন্টার থেকে। তাদের মতে, আগের ভাড়ায় যাত্রীরা যাচ্ছেন। ঈদের দিন হওয়ায় তারা চালক-হেলপারদের কিছু বকশিশ দিচ্ছেন।

শনিবার বেলা ১১টার দিকে গণমাধ্যমের কথা হয় আব্দুর রহমানের সঙ্গে। তিনি পেশায় নরসুন্দর, যাবেন গ্রামের বাড়ি নোয়াখালী। তিনি বলেন, চাঁদরাত পর্যন্ত আমাদের সেলুনে কাজ থাকে। প্রতিবারই ঢাকায় ঈদের নামাজ পড়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হই। এবার ৪০০ টাকার ভাড়া ৬০০ টাকা চাচ্ছে। এটা এক প্রকার জুলুম।

একই কথা বলেন নোয়াখালীর একজন যাত্রী হাজি নুর ইসলাম। তিনি ৪০ দিনের তাবলীগ শেষে ঈদের দিন পুরো জামাতসহ নোয়াখালী ফিরছেন। তিনি অভিযোগ করে বলেন, ২০০ টাকা বেশি চাওয়া হচ্ছে।

তবে অভিযোগ অস্বীকার করলেন তিশা পরিবহনের চালক সুজন। তিনি গণমাধ্যমে বলেন, আগের ভাড়াই নেওয়া হচ্ছে। তবে ঈদের দিন হওয়ায় বকশিশ দিচ্ছেন যাত্রীরা। কেউ দিতে না চাইলে জোর নাই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )