1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনাম
যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল করতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শাহ ফরিদ আহমেদের ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে সরকারকে আইনি নোটিশ জ্বালানি নিয়ে পোস্ট করায় পদ হারালেন ছাত্রদল নেতা ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর ঝোপে মিলল ৮ বছরের শিশুর মরদেহ ১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই জ্বালানি তেলের দাম কমলো বিশ্ববাজারে… বিএনপি সরকারের ৭ মাসে তেলের দাম বাড়ল ৩৫-৪৫ টাকা তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ফেসবুক পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

যাদের কাছে ধানের শীষে ভোট চেয়েছি, তাদের কাছে মাফ চাই’ পোস্ট দেয়া ছাত্রদল নেতা বহিষ্কার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ জন দেখেছেন

‘যাদের কাছে আমি ধানের শীষের জন্য ভোট চাইছি, তাদের কাছে মাফ চাই। আপনাদের পা ধরি ভাই, কেউ আর এসএমএস বা কল দিয়েন না। একটা ভোটই তো চেয়েছিলাম, জায়গা-জমি তো আর চাইনি’- সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এমন পোস্ট দেয়ার পর জামালপুর জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক জাকিরুল হককে বহিষ্কার করা হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জাকিরুল হককে জামালপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। তবে কেন্দ্রীয় ছাত্রদলের বিজ্ঞপ্তিতে জাকিরুল হকের ফেসবুক পোস্টের কথা সরাসরি উল্লেখ করা হয়নি।

এর আগে, নিজের ফেসবুক আইডিতে দেয়া পোস্টে জাকিরুল হক লেখেন, ‘এবারের মতো আমাকে মাফ করে দেন। কেউ আর কল বা এসএমএস দিয়েন না, খুবই বিরক্ত হচ্ছি।’ একই পোস্টে তিনি লেখেন, ‘দলের আগে দেশ, আমি দেশের পক্ষে, আমি সাধারণ জনগণের পক্ষে।’

পোস্টটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। বহিষ্কারের বিষয়ে জাকিরুল হক বলেন, নির্বাচনের সময় তিনি সাধারণ মানুষের কাছে ধানের শীষে ভোট চেয়েছেন। সাধারণ মানুষ ধানের শীষে ভোটও দিয়েছেন। কিন্তু জ্বালানি তেলের দাম বাড়ায় সাধারণ মানুষ তাকে মোবাইলে এসএমএস ও কল করে নানা ধরনের বিরূপ প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। তাদের ক্ষোভ ও কষ্টের কথাই তিনি ফেসবুক পোস্টে তুলে ধরেছেন।

জাকিরুল হক বলেন, ‘দেশের সাধারণ মানুষের পক্ষে কথা বলার কারণে যদি আমাকে বহিষ্কার করা হয়, তাতেও আমি মনে করি অন্যায় কিছু করিনি। দেশের মানুষের পক্ষে কথা বলা অপরাধ নয়।’

জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুল ইসলাম সুমিল বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্র থেকে জাকিরুল হককে বহিষ্কার করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )