1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
‘মেয়ের কাণ্ডে’ জামায়াত এমপির বাড়ি ঘেরাও নিরাপত্তা চেয়ে পিয়া জান্নাতুলের জিডি, তদন্তের নির্দেশ আদালতের প্রেম’ নিয়ে দফায় দফায় সংঘর্ষ, শিক্ষার্থীদের মারধর করলেন রাকসু ও শিবির নেতারা বহিষ্কৃত জামায়াত নেতা নজরুল ইসলাম গ্রেপ্তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় রাবি ছাত্রীকে ‘নদীতে ফেলে দেওয়ার’ হুমকি দিলেন ছাত্রদল নেতা রসায়ন পরীক্ষায় ৮ সৃজনশীলের ৪টিতেই ভুল চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে ২০ টাকা ধরিয়ে দেয় প্রধান শিক্ষক নারায়ণগঞ্জে ঘরে ঢুকে কিশোরীকে ধর্ষণ করেন মাদ্রাসা শিক্ষক সাবেক চেয়ারম্যান স্বপন কান্তি দাস সপুর পিতা তরনী কান্ত দাস গুরুতর অসুস্থ, সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা মেয়েটি নিজেই এমপি গাজী নজরুলকে সেবা করতে চেয়েছিল: জামায়াত এমপি মুহাদ্দিস খালেক

সরকার সকালে এক কথা বলে, দুপুরে এক কথা বলে, রাতে আরেক কথা বলে

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৬৬ জন দেখেছেন

বিদ্যুৎ ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর উত্তর। বৃহস্পতিবার রাতে বাংলামোটর থেকে শুরু হওয়া মিছিলটি ইন্টারকন্টিনেন্টাল মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারের সমালোচনা করে বলেন, মূল্যবৃদ্ধি না করার ঘোষণার অল্প সময়ের মধ্যেই বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ানো হয়েছে। তাঁর দাবি, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমলেও দেশে এর বিপরীত চিত্র দেখা যাচ্ছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাগুলোর চাপের কারণেই সরকার মূল্যবৃদ্ধির পথে হাঁটছে বলে তিনি শুনেছেন। এতে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে সরকারের বর্তমান কর্মকাণ্ডের মিল নেই। তিনি অভিযোগ করেন, বিদ্যুতের দাম না বাড়ানোর আশ্বাস দেওয়া হলেও অল্প সময়ের ব্যবধানে তা বৃদ্ধি করা হয়েছে।

আরিফুল ইসলাম আদীব আরও বলেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক প্রতিষ্ঠানে বিতর্কিত ব্যক্তিদের দায়িত্ব দেওয়ার মাধ্যমে সরকার ভুল বার্তা দিচ্ছে। এতে জনগণের স্বার্থ উপেক্ষিত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।

জাতীয় যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম বলেন, মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে। জনগণের প্রত্যাশার সঙ্গে সরকারের কর্মকাণ্ডের ব্যবধান তৈরি হয়েছে বলেও তিনি দাবি করেন।

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির বলেন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনগণ চাপে রয়েছে। তিনি দাবি করেন, গণ-অভ্যুত্থানের শক্তিগুলো সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করলে সরকার রাজনৈতিক সংকটে পড়তে পারে।

সমাবেশে আরও বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক আসাদ বিন রনি, মহানগর উত্তর এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির মহানগর সেক্রেটারি মুহতাসীম ফুয়াদসহ দলের অন্যান্য নেতারা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )