1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন
শিরোনাম
তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন মৃত শিক্ষকের বেতন ২০ বছর ধরে তুলে আলোচনায় জামায়াত নেতা

১০ মে উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করবে এনসিপি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ৯৪ জন দেখেছেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে প্রার্থী ঘোষণা করা সম্ভব হয়নি। দলীয় ও ব্যক্তিগত নানা কারণে আগের সময়সূচি থেকে সরে আসতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তবে আগামী ১০ মে’র মধ্যে প্রাথমিকভাবে সমর্থিত প্রার্থীদের তালিকা প্রকাশের লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন সারজিস আলম। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এনসিপিতে যোগ দেন।

তিনি আরও বলেন, চলতি মাসের মধ্যেই সাতটি সিটি কর্পোরেশনে দলীয়ভাবে সমর্থিত মেয়র প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। বর্তমানে ১১ দলীয় জোটে থেকে বিরোধী রাজনীতি চালিয়ে গেলেও, সাংগঠনিক শক্তি বাড়াতে এনসিপি স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়ার পরিকল্পনার কথা শোনা যাচ্ছে। ইতোমধ্যে জেলা পরিষদ ও সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

সারজিস আলমের দাবি, উপজেলা পর্যায়ে বর্তমানে কোনো চেয়ারম্যান কার্যকরভাবে দায়িত্বে নেই। এই অবস্থায় স্থানীয় সরকার ব্যবস্থা দুর্বল করার যে কোনো উদ্যোগ জনগণের জন্য ক্ষতিকর হতে পারে। তাই তিনি এ বছরের মধ্যেই সিটি কর্পোরেশন, উপজেলা ও পৌরসভা নির্বাচন আয়োজনের দাবি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )