1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরির বাবা গ্রেপ্তার গুপ্ত রাজনীতি’ থেকে বেরিয়ে শিবিরকে প্রকাশ্যে রাজনীতি করার আহবান ছাত্রদল সভাপতির বাস ভাড়া বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে : পরিবহনমন্ত্রী জামায়াত স্বৈরাচার ব্যবস্থা ফেরাতে চেষ্টা করছে কিনা ভেবে দেখতে হবে: মির্জা ফখরুল যুক্তরাষ্ট্রে ফের চালু হলো গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি সৌদি আরবে পৌঁছেছেন ৩২ হাজার ৫৩২ জন বাংলাদেশি হজযাত্রী রংপুরে ‘মববাজি’ করে সাংবাদিককে অপহরণ চেষ্টায় জামায়াত নেতা জুলাই কাজে লাগিয়ে শিবির সব ক্যাম্পাসে একক কর্তৃত্বের স্বপ্ন দেখেছিল ‘কোনো মানসিক বিকারগ্রস্তকে রক্ষার দায়িত্ব ছাত্রদল নেয়নি’ ছাত্রলীগের আমলে ‘জুলাইয়ের ইমাম’ সাদিক কায়েম কোন পরিচয়ে হলে থাকতেন

যুক্তরাষ্ট্রে ফের চালু হলো গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ১২ জন দেখেছেন

যুক্তরাষ্ট্রে ফের চালু হলো গুলি করে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি। স্থানীয় সময় গতকাল শুক্রবার (২৪ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে এমনটাই জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ফায়ারিং স্কোয়াড (গুলি করে মৃত্যুদণ্ড) পুনরায় চালুর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ব্যবহৃত প্রাণঘাতী ইনজেকশন পদ্ধতিও আবার কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, জো বাইডেন প্রশাসনের সময় জারি করা ফেডারেল মৃত্যুদণ্ড স্থগিতাদেশ (মরাটোরিয়াম) বাতিল করা হয়েছে এবং ৪৪ জন আসামির বিরুদ্ধে মৃত্যুদণ্ড চাওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে অন্তত ৯ জনের বিরুদ্ধে ইতোমধ্যে মৃত্যুদণ্ডের আবেদন অনুমোদন করেছেন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ।

এর আগে, ২০২১ সাল থেকে যুক্তরাষ্ট্রে ফেডারেল পর্যায়ে মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত ছিল। সাবেক অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড তখন এ বিষয়ে নীতিমালা পুনর্বিবেচনার জন্য এই সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে ট্রাম্পের আগের মেয়াদেই প্রায় ২০ বছর পর আবার ফেডারেল মৃত্যুদণ্ড কার্যকর শুরু হয়েছিল।

অঙ্গরাজ্য পর্যায়ে বর্তমানে আইডাহো, মিসিসিপি, ওকলাহোমা, সাউথ ক্যারোলাইনা এবং উটাহ অঙ্গরাজ্যে বিশেষ পরিস্থিতিতে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের অনুমতি রয়েছে। তবে যুক্তরাষ্ট্রে মৃত্যুদণ্ডের প্রতি জনসমর্থন ধীরে ধীরে কমছে। সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, হত্যার দায়ে দোষী সাব্যস্তদের ক্ষেত্রে মৃত্যুদণ্ডের পক্ষে সমর্থন গত তিন দশকে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

এদিকে, মানবাধিকার সংস্থাগুলো এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। সংস্থা রিপ্রিভের এক কর্মকর্তা বলেন, এই সিদ্ধান্ত দেখায় যে যেকোনো মূল্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে চায় সরকার। কীভাবে তা করা হচ্ছে, সেটি যেন তাদের কাছে গুরুত্বপূর্ণ নয়, যা অত্যন্ত উদ্বেগজনক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )