1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
চলন্ত ট্রেন থেকে পড়ে গেলো শিশু, বাবাও দিলেন ঝাঁপ–উপর দিয়ে চলে গেল ৮ বগি রিজওয়ানার থাবায় গণস্বাস্থ্য কেন্দ্র যে দেশে মানবাধিকার নেই, সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে না: প্রধানমন্ত্রী পুলিশে নতুন ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মুত্রনালীতে পাথর হয়েছে এনসিপি নেতা সারজিস আলমের, অস্ত্রোপচারের সিদ্ধান্ত চিকিৎসকদের পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের শেখ হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ মুক্তিযুদ্ধের সঙ্গে গণআন্দোলনের তুলনা করা হলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয় ৪১৭ লিটার ডিজেলের কাজ করবে ৪ গ্রাম ইউরেনিয়াম, রূপপুরের জ্বালানির অবিশ্বাস্য সক্ষমতা

কাগজের নৌকা ভাসাতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৫৬ জন দেখেছেন

পাবনার ভাঙ্গুড়ায় মামার বাড়িতে বেড়াতে গিয়ে কাগজের নৌকা বড়াল নদীতে ভাসাতে গিয়ে স্রোতে ভেসে যাওয়া শিশু হুজাইফার লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ভেসে যাওয়ার স্থান থেকে প্রায় ১০০ গজ দূরে বড়াল নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিখোঁজ হুজাইফা (৫) ফরিদপুর জেলার কোতোয়ালি উপজেলার হাবিলী গোপালপুর গ্রামের সবুজ আলীর পুত্র।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে কলেজপাড়া রুহুলের বাড়ির পাশের বড়াল নদীর পানিতে কাগজের নৌকা ভাসাচ্ছিল কয়েকজন শিশু। কিছুক্ষণ পরে নদী থেকে কাগজের নৌকা তুলতে পানিতে নামে হুজাইফা। এ সময় পানির স্রোতে ভেসে যায় সে। ঘটনার পরেই স্থানীয়রা নদীতে নেমে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা প্রায় ৭ ঘণ্টা উদ্ধার তৎপরতা চালায়। এরপরও নিখোঁজ শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। আজ (বুধবার) সকালে লাশ উদ্ধার করা হয়েছে।

ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও স্থানীয় লোকজন মিলে প্রায় ৭ ঘণ্টা চেষ্টা চালিয়েছিল। কিন্তু গতকাল কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে আজ সকাল সাড়ে ৮টার দিকে শিশুটির লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা আমাদের জানায়। আমরা গিয়ে লাশটি উদ্ধার করি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )