1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

ফের উত্তাল সমুদ্র, শূন্য হাতেই ঘাটে ফিরছেন জেলেরা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৩ জন দেখেছেন

৬৫ দিনের অবরোধের পর থেকে পরপর কয়েকবার নিম্নচাপ দেখা দেওয়ায় জেলেরা বারবার লোকসানের মুখ দেখছে। গত এক সপ্তাহ পূর্বেও তারা নিম্নচাপে ঘাটে ফিরছিলেন। আবহাওয়া ভালো হওয়ার পর সাগরে যাওয়ার তিনদিনেই আবার উত্তাল হয়ে উঠে সমুদ্র। এতে ফের ঘাটে ফিরল জেলেরা। তবে কোনো ট্রলারেই মাছের দেখা মেলেনি যা পেয়েছে তাতে বাজার খরচও উঠবে না। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে জেলে ও ট্রলার মালিকরা।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

এসময় দেখা যায়, আবহাওয়া খারাপ থাকায় খালের মধ্যে ট্রলারগুলো নোঙর করে রাখা আছে। জেলেরা সাগরে যাওয়ার তিন দিনের মাথায় বৈরী আবহাওয়ায় তাদের পুনরায় ফিরে আসতে হয়েছে। সময় নিয়ে মাছ ধরতে না পেরে তারা যে মাছ পেয়েছে তাতে বাজার খরচও হবে না। পরপর কয়েকবার লোকসান হওয়ায় জেলে পল্লীতে দুশ্চিন্তা দেখা দিয়েছে।

জেলেদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর বৈরী আবহাওয়ায় তারা ঘাটে ফিরে এসেছিলেন। আবহাওয়া ভালো হলে গত তিনদিন পূর্বে তারা পুনরায় সমুদ্রে মাছ শিকারে যায়। কিন্তু তিন দিনের মাথায় সমুদ্র উত্তাল হলে তাদের আবারও ঘাটে ফিরে আসতে হয়।

নাসির উদ্দিন নামে এক ট্রলারের মাঝি জানান, এবছর এখন পর্যন্ত লাভের মুখ দেখতে পারিনি। এভাবে লোকসান হতে থাকলে এই পেশা পরিবর্তন করে নতুন পেশা খুঁজতে হবে।

নুসরাত-২ নামের ট্রলারের মালিক মো. মিজানুর রহমান বলেন, অবরোধের পর থেকে বারবার নিম্নচাপ দেখা দেওয়ায় আমরা লোকসান পুষিয়ে উঠতে পারছি না। গত বছর আমরা ভালোই লাভের মধ্যে ছিলাম, কিন্তু এবছর এখন পর্যন্ত লাভের মুখ দেখতে পারিনি।

বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বিগত পাঁচ বছরের চাইতে এই বছর নিম্নচাপ বেশি হওয়ায় জেলেরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধার দেনা করে ট্রলার মালিকরা তাদের ট্রলার সাগরে পাঠায়। কিন্তু একের পর এক লোকসান হলে তাদের মাথায় দুশ্চিন্তা দেখা দিয়েছে। এভাবে চলতে থাকলে সবাই বিকল্প ব্যবসা খোঁজ করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )