1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন

আবারও ৪ দিনের রিমান্ডে আ’লীগ নেতা তুষার কান্তি মন্ডল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৩ জন দেখেছেন

আব্দুল্লাহ আল তাহির হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা তুষার কান্তি মন্ডলের ৭ দিনের রিমান্ড শেষে আবারও ৪ দিনের রিমান্ড দিয়েছে আদালত।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে ফল ব্যবসায়ী মেরাজ হত্যা মামলায় ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে চীফ মেট্রোপলিটন কোতয়ালী আদালত-২ এর বিচারক আসাদুজ্জামান।

মেরাজ হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেছিলো মামলার তদন্ত কর্মকর্তা।

তুষার কান্তি মন্ডল রংপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির সদস্য। তার নামে রংপুরের আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ১১ টি মামলা করা হয়েছে।

৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পরেই তিনি গা ঢাকা দেন।

এর আগে ১৭ সেপ্টেম্বর র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪ সিপিসি-২ ঢাকার সাভারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )