1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
যে দেশে মানবাধিকার নেই, সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে না: প্রধানমন্ত্রী পুলিশে নতুন ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মুত্রনালীতে পাথর হয়েছে এনসিপি নেতা সারজিস আলমের, অস্ত্রোপচারের সিদ্ধান্ত চিকিৎসকদের পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের শেখ হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ মুক্তিযুদ্ধের সঙ্গে গণআন্দোলনের তুলনা করা হলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয় ৪১৭ লিটার ডিজেলের কাজ করবে ৪ গ্রাম ইউরেনিয়াম, রূপপুরের জ্বালানির অবিশ্বাস্য সক্ষমতা গ্যাসসংকটে বন্ধ হয়ে আছে যমুনা সার কারখানা, ২০ জেলার সার সংকটের আশঙ্কা আদালতে নেয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনা, সাবেক প্রতিমন্ত্রী পলক আহত

ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাক প্রধানমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭ জন দেখেছেন

জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার (২৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় দুই দেশের সরকারপ্রধান পারষ্পারিক এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির ব্যপারে একমত পোষণ করেন। এমনকি সার্ককে পুনরুজ্জীবিত করতেও ঐকমত্য পোষণ করেন তারা।

সাক্ষাতে পাক প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ ও পাকিস্তানের উচিত নিজেদের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন পৃষ্ঠা উন্মোচন করা। তিনি বলেন, এখন সময় এসেছে দুই দেশের সম্পর্ক পুনরুজ্জীবিত করা এবং এটি খুবই জরুরি।

শরীফ বাংলাদেশের টেক্সটাইল ও চামড়া খাতে তার দেশের বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। অন্যদিকে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস দুই দেশের মধ্যে যুব কর্মসূচি বিনিময়ের প্রস্তাব দেন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস বলেন, সার্ককে পুনরুজ্জীবিত করা এবং এক্ষেত্রে একটি ভালো উপায় হতে পারে পাকিস্তানের সমর্থন। উত্তরে শেহবাজ শরীফ তার সমর্থনের কথা ব্যক্ত করেন। তিনি প্রতিশ্রুতি দেন যে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর আঞ্চলিক প্ল্যাটফর্মকে পুনরুজ্জীবিত করতে ধাপে ধাপে তারা এগিয়ে যাবেন।

এ ছাড়া, দুই দেশর পররাষ্ট্র সচিব পর্যায়ের আলোচনা নবায়ন এবং দুই দেশের মধ্যে যৌথ কমিশন পুনরায় সক্রিয় করার বিষয়েও আলোচনা হয়েছে। আলোচনাকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )