1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
যে দেশে মানবাধিকার নেই, সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে না: প্রধানমন্ত্রী পুলিশে নতুন ১৪ হাজার ৫০০ পদ সৃষ্টি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী মুত্রনালীতে পাথর হয়েছে এনসিপি নেতা সারজিস আলমের, অস্ত্রোপচারের সিদ্ধান্ত চিকিৎসকদের পরিস্থিতি বিবেচনায় ধাপে ধাপে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি বাংলাদেশের শেখ হাসিনাকে ফেরাতে রাতের আঁধারে যুবলীগের শপথ মুক্তিযুদ্ধের সঙ্গে গণআন্দোলনের তুলনা করা হলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয় ৪১৭ লিটার ডিজেলের কাজ করবে ৪ গ্রাম ইউরেনিয়াম, রূপপুরের জ্বালানির অবিশ্বাস্য সক্ষমতা গ্যাসসংকটে বন্ধ হয়ে আছে যমুনা সার কারখানা, ২০ জেলার সার সংকটের আশঙ্কা আদালতে নেয়ার পথে প্রিজনভ্যান দুর্ঘটনা, সাবেক প্রতিমন্ত্রী পলক আহত

পিকনিকের কথা বলে শিক্ষার্থীদের কোর্টে নিলেন প্রধান শিক্ষক!

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৪ জন দেখেছেন

পাবনার চাটমোহরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পিকনিকের কথা বলে বিদ্যালয় ছুটি দিয়ে কোর্টে একটি মামলায় সাক্ষ্য দিতে নিয়ে গেছেন প্রধান শিক্ষক। বিষয়টি এলাকায় জানাজানি হলে সংক্ষুদ্ধ হয়ে ওঠেন এলাকাবাসী ও অভিভাবকেরা। সোমবার (২৩ সেপ্টেম্বর) উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের পাচুড়িয়া মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার সকালে মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চ বিদ্যালয় ছুটি ঘোষণা করে ছাত্র-ছাত্রীদের তিনটি বাস ভাড়া করে পাবনা শহর অভিমুখে রওনা হন বিদ্যালয়ের শিক্ষকরা।

ছাত্র-ছাত্রীদের পাবনা রানা ইকো পার্কে পিকনিকের গন্তব্য থাকলেও বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাদের নিয়ে যান পাবনা কোর্টে। এরপর সেখানে কয়েকজন ছাত্রীকে আলাদাভাবে ডেকে প্রধান শিক্ষক তার ইচ্ছেমতো বয়ান শিখিয়ে আদালতে জবানবন্দি দিতে বলেন। মূলত প্রধান শিক্ষক তার ব্যক্তিগত শত্রুতা বশত: জনৈক ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা ইভটিজিং মামলায় তাদের দিয়ে সাক্ষ্য প্রদান করান। দীর্ঘ সময় কোর্টে অবস্থান করায় অনেক ছাত্র-ছাত্রীরা আতঙ্কিত হয়ে পরে।

অনেক শিক্ষার্থী ভয়ে বাসায় ফোন করে তাদের অভিভাবকদের বিষয়টি জানায়। ঘটনাটি এলাকার সকল অভিভাবক এবং এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে সবাই বিক্ষুব্ধ হয়ে ওঠেন।

শফিকুল ইসলাম নামের এক অভিভাবক জানান, আমার মেয়ে ওই বিদ্যালয়ে ক্লাস টেনে পড়ে। কয়েকদিন আগে আমার মেয়ে সানজিদা মিম আমাকে বললো আব্বু আমাদের স্কুল থেকে স্যারেরা পিকনিকে নিয়ে যাবে, এজন্য ২শ টাকাও চাঁদা নিয়েছে।

আজ দুপুরে ওরা পিকনিকে যাওয়ার পরে জানতে পারলাম হেড মাস্টার ছেলে-মেয়েদের পাবনা কোর্টে নিয়ে গেছে। আমি তো বিষয়টি জানার পরে আতঙ্কিত হয়ে পড়েছি। পিকনিকের কথা বলে কোর্টে কেন নিয়ে গেল আমার মেয়েকে। আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিচার চাই।

সালমা খাতুন নামের আরেক অভিভাবক জানান, আমি শুনলাম স্কুলের স্যারেরা আমার মেয়েসহ ছাত্র-ছাত্রীদের পিকনিকের কথা বলে পাবনা কোর্টে নিয়ে গেছে। কেন এদের কোর্টে নিয়ে গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। দুপুর থেকে মেয়ের অপেক্ষায় স্কুলে এসে বসে আছি।

ঘটনার বিষয়ে জানতে চাইলে মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, বিদ্যালয়ের মেয়েদের ইভটিজিং করার ঘটনায় কয়েকমাস আগে চাটমোহর থানায় আমি একটি অভিযোগ দায়ের করি। বর্তমানে অভিযোগটি পাবনা কোর্টে বিচারাধীন। সেই মামলায় সোমবার ১৫জন মেয়ের আদালতে সাক্ষ্য প্রদানের তারিখ ধার্য ছিল।

তিনি আরো বলেন, পাবনায় মেয়েদের সাক্ষ্য প্রদানের বিষয়টি ছাত্র-ছাত্রীরা জানার পরে তারাও তাদের সহপাঠীদের সঙ্গে পাবনা কোর্টে যেতে চায়। তারা নিজেরাই ২শ টাকা করে চাঁদা তুলে পাবনা রানা ইকোপার্কে পিকনিক করার সিদ্ধান্ত নেয়। তারাই বাস ভাড়া ও সব আয়োজন করেছে। আমি শুধু পিকনিক স্পটে যাওয়ার আগে কোর্টে কয়েকজন মেয়েকে নিয়ে হাজির হয়ে আদালতে সেই মামলার সাক্ষ্য প্রদান করার ব্যবস্থা করিয়েছি। বিষয়টি আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্যারকে আগেই অবহিত করেছিলাম।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মগরেব আলি জানান, মুক্তিযোদ্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাকে আগেই বলেছিলেন পাবনা কোর্টে শিক্ষার্থীদের একটা সাক্ষ্য প্রদান আছে। তবে পিকনিকের বিষয়টি তিনি আমাকে কিছু বলেননি। কোর্টে সাক্ষ্য প্রদানের কথা বলে শিক্ষার্থীদের কোর্টে নিয়ে যাওয়া কাজটি তিনি মোটেও ঠিক করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )