1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন

কুড়িগ্রামে নদী দিবসে আন্তঃসীমান্তীয় নদীর স্বীকৃতি দাবি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৩ জন দেখেছেন

কুড়িগ্রামে বিশ্ব নদী দিবসে বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত আন্তঃসীমান্তীয় নদীগুলোর স্বীকৃতির দাবি উঠেছে পরিবেশবাদী সংগঠন গ্রিন ইকোর পক্ষ থেকে। রবিবার দুপুরে কুড়িগ্রাম শহর সংলগ্ন ধরলা নদীর পাড়ে প্লাাকার্ড হাতে এ দাবি তুলে ধরে সংগঠনটি। এ সময় বক্তব্য রাখেন গ্রিন ইকোর পরিচালক সঞ্জয় চৌধুরী, গ্রিন লিডার মেহেদী হাসান তমাল, সংগঠক আজিজুল হকসহ অন্যান্যরা।

বক্তারা এসময় বলেন, দেশের ভেতর নদী দখল-দুষণমুক্ত করা ও অবৈধ বালু উত্তোলন বন্ধে কার্যকর উদ্যোগ নিতে হবে। পাশাপাশি প্রতিবেশী দেশ ভারত আন্তর্জাতিক নদী আইন ভঙ্গ করে উজানে নদী শাসন করে পানির ন্যায্য হিস্যার তোয়াক্কা না করেই বাঁধ নির্মাণ ও পানি সড়িয়ে নেয়ায় ভাটির দেশ হিসেবে বাংলাদেশের নদীগুলো তাদের অস্তিত্ব হারাতে বসেছে। এর ফলে শুরু হয়েছে প্রকৃতি ও পরিবেশ বিপর্যয়।

এ কারণে তারা বিশ্ব নদী দিবসে আন্তঃসীমান্তীয় নদীর স্বীকৃতি জাতীয় ও আন্তর্জাতিকভাবে উত্থাপনের মাধ্যমে ন্যায্য হিস্যার দাবি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )