1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

রংপুরে স্টেডফাস্ট কুরিয়ারের চাকরি মেলায়  হাজার যুবকের স্বপ্ন পূরণ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৬ জন দেখেছেন
মাত্র ৬ ঘণ্টায় চাকরি পেলেন হাজার বেকার যুবক। তাদের বেতনও কম নয়। ১২টি পদে নিয়োগ পাওয়া একেকজনের বেতন প্রতি মাসে ১২ থেকে ২৫ হাজার টাকা। এই চাকরির জন্য লাগেনি ব্যাংক ড্রাফট, করতে হয়নি লিখিত আবেদন।কয়েক মিনিটের ভাইভা এবং পদঅনুযায়ী লিখিত পরীক্ষায় সোনার হরিণ মিলল বেকার যুবকদের। এতে উচ্ছ্বসিত তারা। স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের এ চাকরির মেলা বসেছিল রংপুর সিটি কপোরেশনের বুড়িরহাট এলাকায়।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে নগরীর আনন্দলোক ডিগ্রি মহাবিদ্যালয় মাঠে তীব্র দাবদাহ উপেক্ষা করে আয়োজিত জব ফেয়ারে বৃহত্তর রংপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আসতে শুরু করেন চাকরি প্রত্যাশীরা।
ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জোনাল ম্যানেজার, ইন্সপেকশন অফিসার, মনিটরিং অফিসার, সর্টিং হিরো, ডাটা এন্ট্রি, ড্রাইভার, হেল্পার, রাইডার এবং ওয়্যারহাউস ম্যানেজমেন্ট এই ১২টি পদে ৫ হাজার সিভি জমা হয় সকাল থেকে দুপুর ১১টা পর্যন্ত। কিছুক্ষণ পরে নেওয়া হয় সাক্ষাৎকার এবং পদ অনুযায়ী লিখিত পরীক্ষা।
বিকেলের পর থেকে এক এক করে বিভিন্ন পদের ফল ঘোষণা করা হয়। চাকরি পেয়ে খুশি প্রার্থীরা। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র হাতে নিয়ে মাসের পর মাস ঘুরেও যেখানে চাকরি পাওয়া যায় না, সেখানে একদিনে ভাইভা-লিখিত পরীক্ষায়  চাকরি পাওয়া স্বপ্নের মতো।
চাকরি মেলা অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিপোর্টার্স ক্লাব রংপুরের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লুলু, সিটি কপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবু হোসেন চঞ্চল, সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুলতানা পারভীন।
প্রতিষ্ঠানের প্রধান প্রতিষ্ঠাতা ও সিইও কে এম রিদওয়ানুল বারী জিয়ন জানান, স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডে এখন পর্যন্ত ১৬  হাজার বেকার যুবকের চাকরির ব্যবস্থা হয়েছে। যাদের বেশিরভাগ কর্মীদের বাসা রংপুর বিভাগে। যোগ্যতা অনুযায়ী পদোন্নতি হবে কর্মীদের। এছাড়াও স্টেডফাস্ট একাডেমির মাধ্যমে আইসিটি ও ইংরেজি বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে চাকরির ব্যবস্থা করা হয়েছে।
দেশের বেকার সমস্যা সমাধানের লক্ষ্যে ২০১৬ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। খুব অল্প সময়ে সারা দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় ৪৬০ শাখার মাধ্যমে বিশ্বস্ততার সঙ্গে কুড়িয়ার সেবা দিয়ে যাচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির প্রধান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )