1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

চালু হয়েছে মেট্রোরেল

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৬ জন দেখেছেন

কারিগরি ত্রুটি সমাধানের পর চালু করে দেওয়া হয়েছে মেট্রোরেল। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা ২৫ মিনিট থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) তাদের ফেসবুকে পেজে এ মেট্রোরেল চলাচলের বিষয়টি নিশ্চিত করেছে।

ডিএমটিসিএলের পোস্টে বলা হয়, কারিগরি ত্রুটি সমাধানের পর আজ রাত ৮টা ২৫ মিনিট হতে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। মেট্রোরেল চলাচলে সম্মানিত যাত্রীগণের সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

এর আগে, কারিগরি ত্রুটির কারণে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত অংশে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফলে মতিঝিল অভিমুখী যাত্রীদের আগারগাঁও স্টেশনেই নেমে যেতে হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন মেট্রোরেলে চলাচলরত যাত্রীরা। সকালের এ ঘটনায় যাত্রীদের মেট্রোরেলের স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা যায়। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইন্টেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ সে সময় জানান, মেট্রোরেলের পথে ভায়াডাক্টের একটি অংশে স্প্রিং সরে যাওয়ায় সকাল থেকে আগারগাঁও থেকে মতিঝিল রুটে মেট্রো চলাচল বন্ধ হয়। ভায়াডাক্টের রুট অ্যালাইনমেন্ট কিছুটা উঁচু-নিচু হয়ে যায়। এতে মেট্রোরেল চলাচলে ঝুঁকি তৈরি হয়।

প্রসঙ্গত, ছাত্র-জনতার আন্দোলন ঘিরে সহিংসতায় গত ১৮ জুলাই মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় মেট্রো লাইনের নিচের পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে জননিরাপত্তার স্বার্থে ওই দিন বিকেল সাড়ে ৫টার পর মেট্রো চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরপর দীর্ঘ এক মাস ৭ দিন বন্ধ থাকার পর গত ২৫ আগস্ট রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে ঘুরে মেট্রোরেলের চাকা। এতে সন্তুষ্টি প্রকাশ করে যাত্রীরা। সেদিন সকাল ৭টা ১০ মিনিট এবং ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে দুটি ট্রেন মতিঝিলের উদ্দেশে ছেড়ে যায়। তবে ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন এক বছরের মধ্যে চালুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )