1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
আব্দুল কাইয়ূমকে গ্রেপ্তারের প্রতিবাদে আওয়ামী লীগ নেতাদের নিন্দা, নিঃশর্ত মুক্তির দাবি তারাগঞ্জে জাল ভিসা প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিলেটে আ.লীগ নেতা-দম্পতিসহ তিনজন খুন, পাঁচ আওয়ামী লীগ নেতার নিন্দা তারাগঞ্জে পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখির চেম্বারে অতর্কিত হামলা উপজেলার জামায়াত আমিরের বিরুদ্ধে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যা, জামায়াত নেতা কারাগারে গণমাধ্যমে শেখ হাসিনার কথা বলায় ভারত সরকারের কোনো বাধা নেই: এফসিসি সভাপতি টুঙ্গিপাড়ায় দুপুরে ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ তোরণ নির্মাণ, রাতে আগুন

শ্রীলঙ্কায় রাবেয়াদের সিরিজ জয়

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৩ জন দেখেছেন

শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত ফর্ম ধরে রেখেছে বাংলাদেশ এ দল। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ হাতে রেখেই জিতে নিয়েছে বাংলাদেশ নারী দল। সিরিজের প্রথম দুই ম্যাচে যথাক্রমে ৭ উইকেট ও ১০৪ রানের ব্যবধানে জয়ের পর তৃতীয় ম্যাচে ১০ রানের জয়ে সিরিজ নিশ্চিত করেছে রাবেয়া খানের নেতৃত্বাধীন টাইগ্রেসরা।

আগামী অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ঠিক একারণে এ দলের সিরিজ হলেও বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই জাতীয় দলের বেশিরভাগ খেলোয়াড়দের নিয়ে এই সিরিজে অংশ নিয়েছে বাংলাদেশ। দলে আছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, জাহানারা আলম এবং শামীমা সুলতানার মতো অভিজ্ঞ খেলোয়াড়রাও।

রোববার (১৫ সেপ্টেম্বর) সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বোলিং আক্রমণের সামনে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৯ উইকেটে ৯৭ রানে থামে সফরকারী দলের ইনিংস। দলের হয়ে দিলারা আক্তার সর্বোচ্চ ২৬ রান করেন, যা আসে ২১ বলে।

সিরিজ বাঁচাতে মাঠে নামা শ্রীলঙ্কা নারী এ দলও ব্যাটিংয়ে সফল হতে পারেনি। ২০ ওভার শেষে ৮ উইকেটে ৮৭ রান তুলে তাদের ইনিংস থেমে যায়। ফলে ১০ রানের ব্যবধানে ম্যাচ ও সিরিজ দুটোই জিতে নেয় বাংলাদেশ।

সিরিজের চতুর্থ ম্যাচটি হবে ১৭ সেপ্টেম্বর থ্রুস্টান মাঠে এবং শেষ ম্যাচটি ১৯ সেপ্টেম্বর কল্টসে অনুষ্ঠিত হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )