1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন

শ্রমিক-মালিক সুন্দর সম্পর্ক গড়ে তুলতে প্রধান উপদেষ্টার গুরুত্বারোপ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৪ জন দেখেছেন

কলকারখানাসহ সব ক্ষেত্রে শ্রমিক-মালিক সুন্দর সম্পর্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূস বলেন, আমার একটা বড় আশা, যে সময় মেয়াদকালে আমরা এখানে থাকবো, শ্রমিক-মালিকের সম্পর্কটা সুন্দরভাবে গড়ে তোলা।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের সঙ্গে ‘ন্যাশনাল বিজনেস ডায়ালগ’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা বলেন ড. ইউনূস।

জেনেভা কনভেনশনে যোগদান প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, এটা বহুদিন পড়ে আছে, আমরা জেনেভা কনভেনশনে যোগ দিতে পারি নাই। শ্রমিক, মালিক, সরকার সবাই যখন একটি টিম হলাম ওটাও আমরা করে ফেলবো।

তিনি বলেন, ওটা না করলে সামনে এগোনো কষ্ট হবে। যেখানেই যাবেন এটা বাধা দিবে। বলছে তোমরা শ্রমিকদের যা শর্ত, প্রাপ্য এগুলোতে তোমরা সই করতেছো না। কাজেই যদি আমাদের এগোতে হয় পরিষ্কারভাবে হতে হবে।

ড. ইউনূস বলেন, আমাদের সাহস দেন, এগিয়ে আসেন, আমরা সবাই মিলে আইএলও কনভেনশনে সই করে ফেলি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )