1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

যমুনায় গোসলে গিয়ে দুই শিশু নিখোঁজ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ জন দেখেছেন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় দাদার সঙ্গে যমুনা নদীতে গোসল করতে গিয়ে দুই শিশু নিখোঁজ হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার জনতা উচ্চ বিদ্যালয় সংলগ্ন নৌকাঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ শিশুরা হলো- খাষকাউলিয়া ইউনিয়নের কুরকি গ্রামের আলমগীর হোসেনের  ছেলে হযরত আলী (৭) ও একই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে খাদিজা খাতুন (৬)।  তারা দুইজন সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।

স্থানীয় খাষ কাউলিয়া ইউপির সাবেক সদস্য আব্দুল হাকিম জানান, শিশু দুইটি তাদের দাদার সঙ্গে যমুনা নদীতে গোসল করতে যায়। প্রথমেই শিশুদের গোসল করিয়ে বাড়িতে পাঠিয়ে দেন দাদা। এরপর নিজে গোসল শেষ করে বাড়িতে যান। কিন্তু তিনি দেখতে পান শিশুরা বাড়িতে পৌঁছায়নি। এরপর আশপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে নদী পাড়ে গিয়ে শিশুদের পায়ের জুতা দেখতে পান স্বজনরা। পরিবারের ধারণা, শিশুরা নদী থেকে বাড়ি না ফিরে আবারো নদীতে গোসলে নেমেছিল। ওই সময় তারা নদীর পানিতে ডুবে গেছে। স্বজন ও স্থানীয়রা নদীতে শিশুদের উদ্ধারে চেষ্টা করেছে কিন্তু পায়নি।

চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুল হক জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে তারা উদ্ধার অভিযান শুরু করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )