1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাইবান্ধা গাইবান্ধায় ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন আটক ১ জন পাঠ্যবইয়ে থাকছে না ওসমান হাদির বীরত্বগাথা, এই চক্রান্ত কোনো ভাবেই সফল হতে দেবো না: হাদির বোন তিস্তা সেচ প্রকল্পে ১৪০০ কোটি টাকার ‘মহা হরিলুট’: খাতা-কলমে উন্নয়ন, বাস্তবে কৃষকের হাহাকার অনুষ্ঠান থেকে গরিবের ডাক্তারকে পুলিশে ধরিয়ে দিলেন যুবদলের নেতাকর্মীরা সাবেক মেয়রকে ছিনিয়ে নিলেন আ.লীগ নেতাকর্মীরা, পুলিশ বলছে পালিয়ে গেছে তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: আটক মুজাহিদের স্বীকারোক্তি আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশ ও প্রবাসবাসীকে শুভেচ্ছা ধানমন্ডিতে জামায়াতের মিছিল শেষে ‘দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিককে মারধর ময়মনসিংহে ৮ স্থানে আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি ১১ মাসে বি‌টি‌ভির আয় ৮‌ কো‌টি টাকা, ব্যয় ২৫৪ কো‌টি

অ্যাপলকে ১৩ বিলিয়ন ইউরো কর পরিশোধ করার নির্দেশ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৮ জন দেখেছেন

ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস (ইসিজে) মার্কিন টেক জায়ান্ট অ্যাপলকে বকেয়া কর বাবদ ১৩ বিলিয়ন ইউরো পরিশোধের নির্দেশ দিয়েছে। আজ ‌মঙ্গলবার এ রায় দেয়া হয়।

ইসিজে বলেছে, এই বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত। আয়ারল্যান্ড অ্যাপলকে বেআইনি সহায়তা দিয়েছে যা আয়ারল্যান্ডকে পুনরুদ্ধার করতে হবে।

এরআগে ইউরোপে ব্যবসা করার সময় অ্যাপলকে আয়ারল্যান্ডের সরকার বেআইনিভাবে অত্যন্ত কম হারে কর পরিশোধের সুযোগ দিয়েছে বলে অভিযোগ করে ইউরোপীয় কমিশন।

এদিকে আইরিশ সরকার বলেছে, তারা এই রায়কে সম্মান করবে, অন্যদিকে অ্যাপল বলেছে যে তারা এই সিদ্ধান্তে হতাশ। মঙ্গলবার একটি পৃথক রায়ে গুগলের সাথে দীর্ঘদিন ধরে চলা মামলার অবসান ঘটেছে। গুগল অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘন করে বাজারের আধিপত্য বিস্তারে অপব্যবহারের জন্য ২.৪ বিলিয়ন ইউরো জরিমানা প্রদানের নির্দেশ দিয়েছে ইসিজে।

এর আগে ২০১৬ সালে ইউরোপীয় কমিশন অ্যাপলকে একই সিদ্ধান্ত জানিয়েছিলো। ১৯৯১ সাল থেকে ২০১৪ পর্যন্ত অ্যাপল আয়ারল্যান্ডে দুটি সহায়ক সংস্থার মুনাফার এক শতাংশেরও কম কর দিতো। অর্থাৎ বিদেশি কোনও কোম্পানিকে ইউরোপীয় ইউনিয়ন এলাকায় ব্যবসা করতে যে কর দিতে হয়, অ্যাপেল তার চেয়ে ১২ গুণ কম কর দিচ্ছে। আসল রায়টি এমন এক সময়ে এসেছিল যখন কমিশন বহুজাতিক জায়ান্টদের দমন করার চেষ্টা করছিল। কিন্তু আয়ারল্যান্ডের একটি আপিলের পর ২০২০ সালে ইমিজে এর নিম্ন আদালত এটি বাতিল করে দেয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )