1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ায় বড় খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর ৮৭ টাকার মাল্টা বাজারে ৫২০ টাকা, বাড়তি দামের পেছনে শুল্ক ও সরবরাহ সংকট মিরপুরের হকার উচ্ছেদ: অভিযান নয়, দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা মেট্রোরেল নির্মাণে প্রায় ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব অনুমোদন

রাজধানীতে পৃথক ঘটনায় ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ জন দেখেছেন

রাজধানীতে পৃথক ঘটনায় ভবন থেকে নিচে পড়ে উত্তরায় দুই নির্মাণ শ্রমিক ও বাড্ডার আফতাবনগরে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুজন।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উত্তরায় ও দুপুর আড়াইটায় বাড্ডার আফতাবনগরে দুর্ঘটনা দুটি ঘটে।

নিহতরা হলেন- মাসুম (৩২), অলিউল্লাহ (২০) ও নাসির উদ্দিন (৪০)।

উত্তরা থেকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. বেলাল হোসেন জানান, উত্তরা পশ্চিম থানার ৩ নম্বর সেক্টরের ৪ নম্বর রোডে নির্মাণাধীন ১৪ তলা ভবনের রাজমিস্ত্রির কাজ করেন তারা। ভবনটির নবম তলার বাইরের দিকে মাচান বেঁধে কাজ করছিলেন মাসুম, অলিউল্লাহ ও ইয়াকুব। তখন মাচানটির রশি ছিড়ে তারা তিনজনই ভবন থেকে নিচে পড়ে যান। পরে তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে অলিউল্লাহকে সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য মাসুম ও ইয়াকুবকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুমও। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছেন ইয়াকুব। তাদের তিনজনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায়। বর্তমানে ওই ভবনেই থাকতেন এবং সেখানে কাজ করতেন।

অন্যদিকে বাড্ডা থেকে নাসিরকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী ও বড় ভাই আবু বক্কর জানান, আফতাবনগর লোহার ব্রিজ এলাকায় একটি নির্মাণাধীন ১০ তলা ভবনে রাজমিস্ত্রি কাজ করেন এবং সেখানেই থাকেন তারা। ৮ম তলায় মাচান বেঁধে কাজ করছিলেন নাসির উদ্দিন ও জাহিদ নামে দুই শ্রমিক। মাচানটির রশি ছিড়ে তারা দুজনই নিচে পড়ে যান। ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক নাসিরকে মৃত ঘোষণা করেন। ভর্তি রয়েছেন জাহিদ। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায়।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত মাসুম ও নাসিরুদ্দিনের মরদেহ মর্গে রাখা হয়েছে। আহত ইয়াকুব ও জাহিদ জরুরি বিভাগে ভর্তি রয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )