1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
বিনামূল্যে ইউটিউবে দেখা যাবে ফুটবল বিশ্বকাপ, তবে শর্ত আছে এবার ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ব্যবহারে লাগবে মাসিক ফি রাজস্ব তহবিল থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: কুমিল্লা জেলা পরিষদ প্রশাসক তারাগঞ্জে বিষপানে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ হাম ও হামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু ‘ছিন্ন-বিচ্ছিন্ন হোক দেহ’, স্ট্যাটাসের পর সড়ক দুর্ঘটনায় প্রবাসী ‍নিহত ডোনাল্ড ট্রাম্প’ নামক মহিষ নিয়ে সরকারের উদ্যোগকে সাধুবাদ জানাই: নাসীরুদ্দীন পাটওয়ারী কুয়েতের মার্কিন বিমানঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা ইরানের ইরানে আবারও মার্কিন হামলা, চরম ঝুঁকিতে যুদ্ধবিরতি ঈদের দিন সকালে বাস ও মোটরসাইকেল সংঘর্ষে একসঙ্গে প্রাণ হারালেন ৫ জন

পানিতে ডুবে শিশুর মৃত্যু

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৭ জন দেখেছেন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুকুরে পানিতে ডুবে তানভীর হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট  ইউনিয়নের চুটচুটিয়া গাছ এলাকায় এ ঘটনাটি ঘটে। মৃত তানভীর হোসেন ওই এলাকার আবুল কাশেমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বুধবার দুপুরে তানভীর হোসেন বাড়ির পাশে তার বন্ধুদের সাথে মাঠে খেলতে যায়। খেলার একপর্যায়ে মাঠের পাশে থাকা একটি পুকুরে তাদের মধ্যে দুই জন গোসল করতে নামে। খেলার সাথীদের পুকুরে গোসল করতে দেখে তানভীরও পুকুরে নেমে পড়ে। তানভীর সাঁতার  জানতোনা। সে পানিতে নেমেই  তলিয়ে যায় ৷ পরে তাকে দেখতে না পেয়ে সাথে থাকা বন্ধুরা পরিবারকে খবর দেয়। পরিবার ও স্থানীয় লোকজনদের সহযোগিতায় অনেকক্ষণ খোঁজাখুজির পর পুকুর থেকে তানভীরকে উদ্ধার করা হয় । পরে তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তানভীরকে মৃত ঘোষণা করেন।

এদিকে তেঁতুলিয়া মডেল থানা ওসি তদন্ত আরমান আলী ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )