1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র এশিয়ায় বড় খাদ্যসংকটের আশঙ্কা, সতর্ক করলেন জয়শঙ্কর ৮৭ টাকার মাল্টা বাজারে ৫২০ টাকা, বাড়তি দামের পেছনে শুল্ক ও সরবরাহ সংকট মিরপুরের হকার উচ্ছেদ: অভিযান নয়, দরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা মেট্রোরেল নির্মাণে প্রায় ৪৬ হাজার কোটি টাকার কাজের প্রস্তাব অনুমোদন

১০০ সহকারী জজ নিয়োগ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১৩ জন দেখেছেন

১০০ জন সহকারী জজ (শিক্ষানবিশ) নিয়োগ দিয়েছে সরকার। বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এ নিয়োগ দিয়ে আজ সোমবার প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ।

এতে বলা হয়, ‌‘জুডিসিয়াল সার্ভিস কমিশনের গত বছরের ৩১ ডিসেম্বরের সুপারিশের পরিপ্রেক্ষিতে ‘১৬শ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস পরীক্ষা, ২০২৩’ এর মাধ্যমে মনোনীত ১০০ প্রার্থীকে কমিশন কর্তৃক নির্ধারিত মেধাক্রম অনুসারে জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রেখে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে সহকারী জজ পদে বাংলাদেশ ‘জুডিসিয়াল সার্ভিস (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৬’ এর বেতন স্কেলের ষষ্ঠ গ্রেডে ৩০৯৩৫-৬৪৪৩০ বেতনক্রমে বিভিন্ন শর্তে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ করা হলো।’

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাথে পরামর্শক্রমে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিভিন্ন কর্মস্থলে তাদের সহকারী জজ (শিক্ষানবিশ) হিসেবে পদায়ন করা হয়েছে।

এই নিয়োগপত্র অনুসারে যোগদানের তারিখ থেকে দুই বছর এর জন্য তিনি শিক্ষানবিশ স্তরে থাকবেন। তবে স্থায়ীকরণের আগে ওই মেয়াদ এক বা একাধিকবার অতিরিক্ত দুই বছর পর্যন্ত বৃদ্ধি করা যাবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

নিয়োগ করা সহকারী জজদের আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে পদায়ন করা কর্মস্থলের জেলা ও দায়রা জজের কাছে যোগদানের জন্য অনুরোধ জানানো হয়েছে। নির্ধারিত তারিখে চাকরিতে যোগদান না করলে তিনি চাকরিতে যোগদান করবেন না, তাই নিয়োগপত্র বাতিল হয়ে যাবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )