1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

দরিদ্র মানুষকে স্বাবলম্বী করাই বর্তমান সরকারের লক্ষ্য : মুক্তিযুদ্ধমন্ত্রী

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১১৫ জন দেখেছেন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক বলেছেন, দেশের দরিদ্র মানুষকে স্বাবলম্বী করাই হচ্ছে বর্তমান সরকারের লক্ষ্য ও উদ্দেশ্য।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের নীতি ও উদ্দেশ্য হচ্ছে দেশের গরীব মানুষকে স্বাবলম্বী করা। আর সেই লক্ষ্যে দারিদ্র্য বিমোচন কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে এলজিইডি।

আজ সোমবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রকৌশলী অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে আরইআরএম পি-৩ প্রকল্পের আওতায় নারী কর্মীদের সঞ্চয়ের চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা প্রকৌশলী বিপ্লব পালের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর জেলা নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছর আহমেদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি রজত বিশ্বাস, উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সেলিম আজাদ, ভাইস চেয়ারম্যান মনোয়ার হোসেন শাহীন, সংরক্ষিত আসনের ভাইস চেয়ারম্যান শরিফা আক্তার, বিআরডিবি কর্মকর্তা আব্দুস সাত্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারুয়ার আলম প্রমুখ।

মোজাম্মেল হক আরো বলেন, গরীব মানুষের যাতে কারো কাছে গিয়ে হাত পাততে না হয় তার জন্য দারিদ্র্য বিমোচনে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রমসহ বিভিন্ন প্রকল্প  গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, এলজিইডি প্রতিমাসে প্রত্যেক কর্মীকে সাড়ে সাত হাজার টাকা বেতনের ব্যবস্থা করেছিল। সেই বেতন থেকে প্রতিমাসে ২ হাজার ১ শত টাকা সঞ্চয় হিসেবে ওই কর্মীর ব্যাংক একাউন্টে জমা হতো। আপনাদের সেই টাকা আজ আপনাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। জমাকৃত টাকা নষ্ট না করে কিভাবে ওই টাকা কাজে লাগিয়ে নিজেরা স্বাবলম্বী হতে পারেন সেই দিকে নজর দিবেন।

উল্লেখ্য, ২০২০ সালে ১ মে থেকে এলজিইডির উদ্যোগে আরইআরএম পি-৩ প্রকল্পের কাজ শুরু হয়ে ২০২৪ এর ৩০ মে এ প্রকল্পের কার্যক্রম  সম্পন্ন হয়। উপজেলায় মোট ৯১ জন কর্মী প্রত্যেককে এক লাখ ২০ হাজার ৫০৫ টাকার করে চেক প্রদান করা হলো।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )