1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

২ দিন ছুটি নিলেই ঈদে ৯ দিনের ছুটি

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১০৮ জন দেখেছেন

জিলহজ মাসের চাঁদ দেখার ওপর পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণ করা হয়। বৃহস্পতিবার (৬ জুন) সৌদি আরবে ঈদের চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে ঈদুল আজহার তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ১৬ জুন (রোববার)। এদিকে আজ শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এদিন চাঁদ দেখা গেলে আগামী ১৭ জুন (সোমবার) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যে ঈদ উদযাপনের পরদিন কুরবানির ঈদ পালন করা হয়। এ হিসেবে আগামী ১৭ জুন (সোমবার) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হতে পারে; এটি ধরে নিয়েই সরকারি ছুটির তালিকা নির্ধারণ করা হয়েছে।

ক্যালেন্ডার বলছে, পবিত্র ঈদুল ফিতরের মতোই এবারও আসন্ন ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীরা লম্বা ছুটির আনন্দে ভাসতে পারেন। ঈদে শুধু ২ দিন ছুটি নিলেই তারা টানা ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন। এক্ষেত্রে কায়দা করে ‘১৯ ও ২০ জুন’ ঐচ্ছিক ছুটি নিতে হবে। তাহলে তার ছুটি গিয়ে দাঁড়াবে ৯ দিনে। ফলে ২১ ও ২২ জুন পর্যন্ত প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কুরবানির ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন (রোববার) থেকে। যা চলবে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত। এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসেবে মোট পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। তার সঙ্গে কেউ যদি ১৯ ও ২০ জুন ছুটি নিতে পারেন তবে ২১ ও ২২ জুনসহ ঈদে তিনি টানা ৯ দিনের ছুটি ভোগ করতে পারবেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ঈদুল আজহার দিন সাধারণ ছুটি থাকে। আর ঈদের আগের ও পরের দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ভোগ করে থাকেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )