1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

সোনার খনি খ্যাত ইটভাটায় ভূতত্ত্ব অধিদপ্তর এর অনুসন্ধান

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১০৩ জন দেখেছেন

গত কিছুদিন আগে ফেসবুক সহ নানা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার এলাকার ‘ইটভাটার মাটির স্তুপের নিচে সোনা পাওয়া যাচ্ছে’ এমন একটি খবর বেশ স্থান করে নেয়।

সোনা পাওয়ার আশায় স্থানীয় সহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এসে ভিড় জমাতে শুরু করে সেখানে সোনা খোঁজার উদ্দেশ্যে। কারো হাতে কোদাল, কারো হাতে বসিলা, খুন্তি এই নিয়েই মাটি খুঁড়ে দিনরাত। এমন পরিস্থিতিতে বড় ধরনের যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে গত ২৬ শে মে আর বিবি ইটভাটার সে স্থানটিতে ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। তবে লোকমুখে চলতে থাকে সোনা পাওয়ার নানা গল্প।

সম্প্রতি ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাতিহার হাট এলাকায় ভূতত্ত্ব অধিদপ্তর থেকে দুই সদস্যের একটি অনুসন্ধানী দল আসে মাটি পর্যবেক্ষণের জন্য। গত  ৩ জুন থেকে ৫ জুন পর্যন্ত  সহকারী পরিচালক (ভূতত্ত্ব)  আনোয়ার সাদাৎ মোহাম্মদ সায়েম ও সহকারী পরিচালক (ভূতত্ত্ব) আল রাজি এবং রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান,বাচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিতেন্দ্রনাথ বর্মন ও অন্যান্যদের সাথে নিয়ে আরবিবি ইটভাটায় রক্ষিত মাটির স্তূপ, মন্দিরের পাশের জমি ও পার্শ্ববর্তী পীরগঞ্জ উপজেলার নানাহার পুকুরের মাটির নমুনা সংগ্রহ করেন তারা।

ইটভাটায় কর্মরত শ্রমিকরা সহ এলাকাবাসী জানায়, ট্রলির মাধ্যমে ভাটার মাটি সরিয়ে নেওয়া হয় এবং ১৪৪ ধারাও জারি করা হয় এখানে। আমরা শুধু শুনেছি সোনা পাওয়ার কথা। নিজেরা সোনা পাইনি। তবে যেহেতু অনুসন্ধানী দল এসেছে, তারা প্রকৃত ঘটনাটি জানতে এবং জানাতে পারবে।

এ বিষয়ে সহকারী পরিচালক (ভূতত্ত্ব) আনোয়ার সাদাৎ মুহাম্মদ সায়েম বলেন, আমরা ওই এলাকার বিভিন্ন মানুষের সাক্ষাৎকার নিয়েছি এবং তিন স্থানের মাটির নমুনা সংগ্রহ করেছি। আসলে এটা ভূতাত্ত্বিকভাবে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধানের বিষয়। সে হিসেবে এ মাটিতে সোনা থাকার সম্ভাবনা নেই তবে প্রত্নতাত্ত্বিকভাবে গুপ্তধন আকারে দেশের যে কোনো স্থানে এসব থাকতে পারে। বর্তমান সরকার প্রাকৃতিক ও প্রত্নতাত্ত্বিক উভয় সম্পদ অনুসন্ধানে তৎপর আছে। আমরা যে মাটির নমুনা নিয়েছি ল্যাব টেস্ট করলে ওখানে স্বর্ণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )