1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

টি-টোয়েন্টি বিশ্বকাপ: পাক-ভারত মহারণের এক টিকিটের দাম ১২ লাখ টাকা

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শনিবার, ১ জুন, ২০২৪
  • ৯৫ জন দেখেছেন

রাজনৈতিক বৈরিতায় এখন আর একে অপরের বিপক্ষে নিয়মিত সিরিজ খেলে না ভারত-পাকিস্তান। কেবল আইসিসি ইভেন্টে মুখোমুখি হয় তারা। ফলে কালেভদ্রে দুই দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখতে পান ক্রিকেটপ্রেমীরা। স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরে ইন্দো-পাক লড়াই উপভোগ করতে মুখিয়ে থাকেন তারা। অবশেষে তাদের মনোবাসনা পূরণ হতে যাচ্ছে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে ভারত-পাকিস্তান। আগামী ৯ জুন নিউইয়র্কের নাসাউ কাউন্টির মাঠে লড়বে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দল। যেখানে দর্শক ধারণক্ষমতা ৩৪ হাজার। ইতোমধ্যে সেসব আসনের টিকিটের মূল্য নির্ধারণ করেছে আইসিসি। নিউজ১৮-এর প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হয়েছিল মেলবোর্নে। সেখানে প্রায় ৯৬ হাজার দর্শক মাঠে ছিলেন। এবার আসন সংখ্যা কম। ফলে টিকিটের চাহিদাও বেশি। চলতি বিশ্বকাপে অংশগ্রহণ করছে মোট ২০ দল। ৪টি গ্রুপে ভাগ হয়ে খেলবে তারা।

এরই মধ্যে আইসিসির ওয়েবসাইটে সব ম্যাচের জন্য ৬ ধরনের টিকিট বিক্রি করা হচ্ছে। সেগুলো হলো- ডায়মন্ড ক্লাব, কাবানাস, প্রিমিয়াম ক্লাব লাউন্জ, কর্নার ক্লাব, প্যাভিলিয়ন ক্লাব এবং বাউন্ডারি ক্লাব। তবে ব্যতিক্রম শুধু ভারত-পাকিস্তান মহারণ। সেই দ্বৈরথের জন্য রয়েছে ৩ ধরনের টিকিট।

এর মধ্যে সবচেয়ে বেশি দাম ধরা হয়েছে ডায়মন্ডের। যার দর নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১১ লাখ ৭৩ হাজার ১৯৮ টাকা। কর্নারের টিকিটের মূল্য ধরা হয়েছে ২৭৫০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ লাখ ২২ হাজার ৬২৯ টাকা। আর প্রিমিয়াম টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে ২৫০০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ লাখ ৯৩ হাজার ২৯৯ টাকা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )