1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsadik1@gmail.com : Saimum Sadik : Saimum Sadik
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ককপিটে সহকারী পাইলটের ছুরিকাঘাতে রক্তাক্ত পাইলট, ৩০ সেকেন্ডে ১৪ হাজার ফুট নিচে বিমান! ‘আমি জানতাম বিমানটি ভেঙে পড়ছে’—ককপিটে ছুরিকাঘাতের ভয়াবহ অভিজ্ঞতা পাইলটের মিরপুরের রাড্ডা সেন্টারে হামলার অভিযোগ: সংসদ সদস্য পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহত ফেসবুক ভিডিওতেই মিলল নিখোঁজ স্ত্রী, ২ মাস ২৩ দিন পর আবেগঘন পুনর্মিলন চলন্ত বাসে সন্তান প্রসব, নবজাতকের আজীবন ভ্রমণ ‘ফ্রি’ ফতুল্লায় মাদ্রাসার ছাদে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় তিন দিনে তিন কিশোরীর মৃত্যু ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজে হামলাকারী কে, তাঁকে নিয়ে কী বলছে ইসরায়েল আঙুলের ছাপ ক্লোন করে গ্রাহকের অজান্তে সিম, অপরাধীদের কাছে বিক্রির অভিযোগ ইন্দোনেশিয়ার কাছে বাংলাদেশের ৯–২ গোলের হার, শেষ হলো জয়হীন এএফসি/আসিয়ান কাপ অভিযান ইরানের আশপাশে নতুন করে তিন রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

রোহিঙ্গাদের ফেরাতে মিয়ানমার সহযোগিতা করছে না

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ১১৬ জন দেখেছেন

রোহিঙ্গাদের স্বদেশে ফেরত নেয়ার বিষয়ে মিয়ানমার সহযোগিতা করছে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শুক্রবার (৩১ মে) দুপুরে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের ১৯ নম্বর ক্যাম্প পরিদর্শন ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গারা মিয়ানমার থেকে বিতাড়িত হয়েছে, সবকিছু ছেড়ে এসেছে। এতে তাদের ভবিষ্যৎ কী সেটি তাদের কাছে অদৃশ্য। তাই আমরা অনেক আগে থেকেই বলছিলাম, তাদেরকে পাঠিয়ে দিতে। এ ক্ষেত্রে মিয়ানমার সমন্বিতভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়ে চুক্তি করেছে, কিন্তু চুক্তি পর্যন্তই শেষ। কোনো কাজ হয়নি।

আসাদুজ্জামান খান কামাল বলেন, মিয়ানমারের অভ্যন্তরে নিজেদের মধ্যে নানা ঝামেলা রয়েছে। ২০১৭ সালের পরপরই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের সঙ্গে চুক্তি হয়েছে। আমরা মনে করি, তাদের (রোহিঙ্গাদের) ফেরত নেবে। তা যত দ্রুত হয়, তা আমাদের জন্য মঙ্গল।

রোহিঙ্গা প্রত্যাবাসন বিলম্ব হওয়ায় ক্যাম্পে অস্থিরতা রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে অস্ত্রমজুদ, আন্তর্জাতিক সন্ত্রাসীদের হাব, অস্ত্রের ঝনঝনানি হয়ে যেতে পারে। অনেক কিছুই হতে পারে। সেই হতে পারার মধ্যে কিছু কিছু আলামত আমরা দেখছি। এখানে গুটিকয়েক লোক যারা মিয়ানমারে যুদ্ধ করছে, নানা কর্মকাণ্ড পরিচালনা করছে, তাদেরও আনাগোনা দেখছি।

তিনি আরও বলেন, সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, যেটাকে আমরা সব সময় ভয় পেয়ে আসছি। আমাদের দেশে কোনো ড্রাগ তৈরি হচ্ছে না। সেখান (মিয়ানমার) থেকে ড্রাগ আসছে। ক্যাম্পের কিছু সংখ্যক লোক এর সঙ্গে জড়িত। আমরা তাদের চিহ্নিত করার চেষ্টা করছি। যারা ক্যাম্পে অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে, রক্তপাতে জড়িত তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে সবাই কাজ করছে।

এর আগে, বৃহস্পতিবার (৩০ মে) রাতে কক্সবাজার শহরের হিলটপ সার্কিট হাউসে রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )